সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘টেবিল পে লাভেল মিলি’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা আবারো বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে এই ভোজপুরী তারকা জুটির ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে এটি সাড়ে তিন কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে এই তারকা জুটিকে ‘টেবিল পে লাভেল মিলি’ এই জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই ঘরের মধ্যে অর্থাৎ সেটেই নাচতে দেখা গিয়েছে তাদের। ভিডিওর মাধ্যমে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে একাধিকবার ঘনিষ্ঠ হতে দেখা গেছে। এর আগেও একাধিক ছবিতে একসাথে কাজ করেছেন তারা।
উল্লেখ্য, এই গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। এই গানে কণ্ঠ দিয়েছিলেন ছবির অভিনেতা দীনেশ লাল যাদব ও কল্পনা। ৬ বছর পার হলেও এখনও এই গানের জনপ্রিয়তা যে এতটুকু কমেনি ভোজপুরি দর্শকদের মাঝে, তা স্পষ্ট। আর তার জন্যই পুনরায় এই ভিডিওটি জনপ্রিয়তা পেয়েছে নেটিজেনদের একাংশের মাঝে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…