ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রের পেনশন স্কীমে দিনে ৭ টাকা করে জমিয়ে মাসে পেনশন পান ৫০০০ টাকা

প্রতিদিন জমান মাত্র ৭ টাকা, আর এই ৭ টাকা করে প্রতিদিন জমিয়ে ৬০ বছর বয়সের পর পেনশন পান মাসিক ৫০০০ টাকা, বার্ষিক হিসেব করলে যেটা হয় ৬০,০০০ টাকা। এমনই একটি পেনশন স্কীম এনেছে কেন্দ্র সরকার। এই পেনশন স্কীমের নাম ‘অটল পেনশন যোজনা’। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই আনা এই পেনশন স্কীমে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই পেনশন স্কীমে বছরের যে কোনো সময়েই পেনশন কন্ট্রিবিউশনের অ্যামাউন্ট বাড়ানো বা কমানো যাবে। আগে এই সুবিধা পাওয়া যেত শুধুমাত্র এপ্রিল মাসে।

এই মুহূর্তে অটল পেনশন যোজনায় প্রায় ২.২৮ কোটি জনের নাম নথিভুক্ত আছে। করোনার জন্য এই স্কীমের গ্রাহকদের টাকা কাটা বন্ধ রাখা হয়েছিল। ৩০শে জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল টাকা কাটা। ১লা জুলাই থেকে তা আবার চালু হয়ে গিয়েছে। নতুন নিয়মে কোনো পেনাল্টি চার্জ দিতে হবেনা। ২০১৫ সাল থেকে এই পেনশন যোজনা চালু করা হয়ে কেন্দ্রীয় সরকারের তরফে। ১৮ বছর বয়স্ক যে কোনো নাগরিক এই পেনশন স্কীমে টাকা লগ্নি করতে পারবে। ৬০ বছর বয়সের পর থেকে একজন গ্রাহক কত টাকা বিনিয়োগ করেছে তার উপর নির্ভর করে ১০০০-৫০০০ টাকার মধ্যে প্রতি মাসে পেনশন পাবে।

অটল পেনশন স্কীমে একজন গ্রাহক যে কোনো সরকারি, বেসরকারি ব্যাংক এমনকি পেমেন্টস ব্যাংকেও অ্যাকাউন্ট খুলতে পারবে। ৬০ বছরের অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয় তাহলে তাঁর স্ত্রী এই স্কীমে ৬০ বছর পর্যন্ত টাকা জমা দিতে পারেন বা একেবারে জমা অর্থ তুলে নিতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026