টেক বার্তা

টিকটকের শূন্যস্থান পূরণ করতে বাজারে এল নতুন অ্যাপ, কি কি বিশেষত্ব থাকছে? জানুন

লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের ফলে যে হতাহতের খবর সামনে আসে তাতে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। আর এরপর থেকেই গোটা দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। চিনের এমন আগ্রাসন নীতিকে প্রশ্রয় না দিতে ভারত সরকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটে। দেশে ৫৯ মোবাইল অ্যাপ ব্যান করা হয় যার মধ্যে অন্যতম টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট, হ্যালো সহ আরও অনেক অ্যাপ।

টিকটক ব্যান হয়ে যাওয়ার পর থেকেই দেশে টিকটকে ভিডিও তৈরির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা অনেক ‘তারকা’-ই অসুবিধায় পড়েন। টিকটক ব্যান হওয়ার ফলে রোজগারের পথ হারান অনেকেই। এমত অবস্থায় ভারতে টিকটকের শূন্যস্থান ভরাতে বাজারে আসছে ‘ইনস্টাগ্রাম রিলস’। ফেসবুকের অধীনস্থ ইনস্টাগ্রামের তরফ থেকে জানান হয়েছে, বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের পর থেকে ‘ইনস্টাগ্রাম রিলস’-এ ভিডিও তৈরি করা যাবে। ভারত বিশ্বের চতুর্থ দেশ যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন।

ইতিমধ্যেই ব্রাজিল, জার্মানি, ফ্রান্সেও ‘ইনস্টাগ্রাম রিলস’-এর ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই রিলস ব্যবহার করবেন কীভাবে? জেনে নিন –

* মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করুন। আগে থেকেই যদি অ্যাপটি মোবাইলে থাকে তবে সেটিকে আপডেট করুন।

* এরপর ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ক্যামেরা অপশন চালু করুন।

* এরপর বোমেরং, সুপারজুম, হ্যান্ডস-ফ্রি এবং লেআউট যেখানে দৃশ্যমান সেখানেই রিলস অপশনটি থাকবে। এবার সেটিকে ক্লিক করুন।

* ক্লিক করার পর ইনস্টাগ্রাম মিউজিক লাইব্রেরি থেকে অডিও বাছাই করুন। ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেও অডিও বাছতে পারবেন।

* রিলসে ভিডিও এডিটিংয়ের জন্য টাইমার, স্পিড ফিচারগুলিও দেওয়া হয়েছে।

* এছাড়া রেকর্ড করা যাবে নিজের ভয়েস। তারপর শেষে তা শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026