করোনা সংক্রমণের জের, আগামীকাল থেকে বন্ধ কলকাতা হাইকোর্ট
আগামীকাল শুক্রবার থেকে বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট। এদিন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে আগামীকাল থেকে কলকাতা হাইকোর্টের সমস্ত রকম কাজ বন্ধ থাকবে। হাইকোর্ট আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
এদিন বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ রূপে লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনা ভাইরাসের প্রকোপ ক্রমে বাড়ছে যার ফলে এদিন বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনে লক ডাউন চালু হবে। আর এরফলেই আগামীকাল শুক্রবার থেকে কলকাতা হাইকোর্ট জীবাণুমুক্ত করার কাজ চালু হবে। হাইকোর্টের তিনটি বিল্ডিংকে জীবাণুমুক্ত করার কাজ চলবে।
যার ফলে আগামী চারদিন সমস্ত রকম কাজ বন্ধ থাকবে হাইকোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর দেশ জুড়ে যে লক ডাউন ঘোষণা হয় তখনই বন্ধ রাখা হয় কলকাতা হাইকোর্ট। এবার ফের রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…