বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero Splendor Plus বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।
এই Hero Splendor Plus বাইকটির এক্স শোরুম মূল্য প্রায় ৮০ হাজার টাকা। তবে আপনার কাছে যদি এই টাকা বর্তমানে না থাকে তাহলেও আপনি এই বাইক কিনতে পারবেন। এক্স শোরুম মূল্যের চেয়ে অনেক কম দামেতেই বাড়ি নিয়ে যেতে পাররেন এই বাইকটি। কিন্তু কি করে? এমনকি আপনি শুনলে অবাক হবেন যে আপনি আপনার বাড়িতে হিরো স্পেন্ডার প্লাস বাইকটি নিয়ে যেতে পারেন মাত্র মোবাইল কেনার খরচে। আসলে এই বাইক সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যাচ্ছে ওএলএক্স এবং ফেসবুক মার্কেটপ্লেস এর মত জায়গাতে। সেখানে বাইকটি অত্যন্ত কম দামে উপলব্ধ।
Hero Splendor Plus বাইকটিতে ৯৭.২ সিসির একটি ইঞ্জিন রয়েছে যা এয়ার কুলড। এই ইঞ্জিনটি ৮.০২ ps পাওয়ার ও ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৪ গিয়ার সিস্টেম রয়েছে। এই বাইক প্রতি লিটারে ৮০.৬ kmpl মাইলেজ দেয়। এই বাইকটি Bikewale.com এ উপলব্ধ। ১০০ দিনের পুরনো এই বাইকের দাম রয়েছে ১৮ হাজার টাকা। বাইকটি ৭০ হাজার কিলোমিটার চলেছে। তবে বাইকটির কন্ডিশন বেশ ভালো রয়েছে। আপনি যদি কিনতে চান তাহলে এই বাইকটি আপনার কাছে ভালো অপশন হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…