Local Train Cancelled: ফের একাধিক লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, বড় ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের

বর্ধমান স্টেশনে ওভারব্রিজ ভেঙে দেওয়ার কারণে বিগত কয়েক দিনে বারবার বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। মেইন এবং কর্ড লাইনে যাত্রীদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে এই একটি ঘটনার জন্য। তারই মধ্যে এবার ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদার বেশ কিছু শাখাতে। এতদিন পর্যন্ত হাওড়া থেকে বর্ধমান লাইনের বেশকিছু ট্রেন বাতিল ছিল। তবে এবারে শিয়ালদা শাখাতে শুরু হয়েছে
ট্রেন বাতিলের ঘটনা। জারি হয়েছে বিজ্ঞপ্তি। তাতে জানানো হয়েছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার নৈহাটি ও হালিশহর লাইনের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে। সেই কারণে বুধ এবং বৃহস্পতিবার বাতিল থাকছে আপ ০৩১৩৯ শিয়ালদহ রানাঘাট লোকাল। এছাড়াও ০৩১৯৮ লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ডাউন চলবে রানাঘাট পর্যন্ত।

একই সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ১৩১০৬ বালিয়া শিয়ালদা এক্সপ্রেস ডানকুনি দিয়ে ঘুর পথে চালানো হবে। ১৩১৫৮ মোজাফফরপুর কলকাতা এক্সপ্রেস এবং ১৩১৬০ যোগবানি কলকাতা এক্সপ্রেস ঘুর পথে চালানো হবে। সপ্তাহের মাঝে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তন হওয়ার কারণে ফের যাত্রীদের বড় ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে। যদি ওই ইতিমধ্যেই এর জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে।

প্রসঙ্গত গত সপ্তাহের শেষে শিয়ালদা শাখায় বাতিল হয়েছিল বেশ কিছু লোকাল ট্রেন এবং সেতু সংস্কারের কাজ হয়েছিল দমদম এবং নৈহাটির মধ্যে। সেই কারণেই ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ২২ ঘন্টা শিয়ালদা থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা জানানো হয়েছিল। বাতিলের খাতায় ছিল নৈহাটি শান্তিপুর এবং কল্যাণী সীমান্তের মতো কিছু গুরুত্বপূর্ণ আপ এবং ডাউন লোকাল। ফলে সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026