গতকাল ‘বিশ্বপ্রেম’ দিবসে ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ এমন একটি কাজ করেছেন যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। স্বাভাবিক কারণেই সেই সিরিজ থেকে ছুটি পেয়েছেন ওপেনার পৃথ্বী শ। তাই বর্তমানে স্বাভাবিকভাবে জীবন যাপনে ব্যস্ত রয়েছেন তিনি।
বিগত বেশ কয়েকদিন ধরে ভারতের মডেল ও অভিনেত্রী নিধি তাপাড়িয়ার সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। বিভিন্ন স্থানে ইতিপূর্বে একত্রে দেখা গেছে এই জুটিকে। তবে এদিন বিশ্বপ্রেম দিবসে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধারণা করা হচ্ছে, দিনটি একত্রে উদযাপন করেছেন পৃথ্বী শ এবং নিধি তাপাডিয়া। ছবিটি পৃথ্বী শ নিজেই তার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। তবে কয়েক মিনিট পর সেটি ডিলিট করে দেন ভারতীয় এই ক্রিকেটার।
তবে তার আগে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ছবিটির স্ক্রিনশট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ছবিটির ক্যাপশনে পৃথ্বী শ লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইস মাই ওয়াইফি’। পাশাপাশি ছবিটি পোস্ট করার সময় অভিনেত্রী নিধি তাপাড়িয়াকে ট্যাগ করেছেন তিনি। তবে ইনস্টাগ্রামে শেয়ার করার কিছুক্ষণ পর নিজেই সেই ছবিটি ডিলিট করে দেন পৃথ্বী শ।
যদিও ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবিটি পৃথ্বী শ শেয়ার করেননি বলে দাবি করছেন তিনি। তিনি বলেন, ‘কেউ এডিট করে ফলস্ অ্যাকাউন্ট থেকে এই ধরনের ছবি পোস্ট করেছেন।’ তবে ভারতীয় ক্রিকেটারের এমন আবদার মেনে নিতে নারাজ নেট প্রেমীরা। আপাতত এমন ছবি নিয়েই চর্চা করতে বেশ পছন্দ করছেন তারা। তবে প্রকাশ্যে আসুক বা না আসুক ভারতীয় মডেল নিধি তাপাডিয়ার সঙ্গে যে পৃথ্বী শ-র একটি যোগসূত্র রয়েছে তা অস্বীকার করতে নারাজ সমস্ত নেট প্রেমিরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…