৩৫ হাজার টাকা দিয়ে কিনে ফেলুন ইলেকট্রিক Hero Splendor, জেনে নিন কীভাবে

ভারতীয় বাজারে আজ পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক চালিত যানবাহন। এই সমস্ত ইলেকট্রিক চালিত যানবাহনে আপনারা অনেক কম খরচের মধ্যেই যাতায়াত করতে পারেন এবং এতে আপনাদের বিদ্যুতের খরচ অনেকটা কম থাকে। এর ফলে আপনার বাজেট অনেকটাই কন্ট্রোল এর মধ্যে থাকে এবং আপনার প্রত্যেকদিনের খরচ অনেকটা কম থাকে। ইলেকট্রিক গাড়ি এবং বাইকের দাম কিছুটা বেশি হলেও পরবর্তীতে এই ধরনের গাড়ি আপনার বাজেট অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারে। এই মুহূর্তে অনেকেই এমন আছেন যারা পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ির দিকে অগ্রসর হতে শুরু করেছেন। আপনিও যদি সেরকম মানুষ হন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। আপনারাও কিন্তু এই ধরনের বাইকের জন্য তৈরি কনভার্শন কিট ব্যবহার করে আপনার পুরনো পেট্রোল চালিত বাইক কে ইলেকট্রিক বাইক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একেবারে নতুন বাইকের মত সমস্ত সুবিধা পেয়ে যাবেন। দুর্দান্ত রেঞ্জ থাকার পাশাপাশি ইলেকট্রিক বাইকের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আরো বেশ কিছু অতিরিক্ত সুবিধা যা এই মুহূর্তে কনভারশন কিটের চাহিদা আরো বহু বলে বাড়িয়ে দিয়েছে।

এই ধরনের বাইকের মধ্যে অন্যতম জনপ্রিয় বাইক হল হিরো স্প্লেন্ডার। এই বাইকটি ইলেকট্রিক সেগমেন্টের বাইক না হলেও, সম্প্রতি এই বাইকের একটি ইলেকট্রিক কনভারশন কিট মার্কেটে নিয়ে আসা হয়েছে। মুম্বাই এর কোম্পানি গোগো এ ওয়ান এই বিশেষ কনভারশন কিট তৈরি করেছেন এবং হিরো স্প্লেন্ডার বাইক এর জন্য এই কিট বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছেন। আপনার বাইকে যদি আরটিও লাইসেন্স থাকে, তাহলে আপনি নিজের পুরনো বাইকে খুবই সহজে এই কনভারশন কিট যোগ করে সেই বাইকটিকে আবারো নতুন করে চালাতে পারেন। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে এই কনভার্শন কিটের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছে। এই কনভারশন কিটের আরো একটি সুবিধা রয়েছে। যদি আপনার বাইকে কোনোভাবে বিদ্যুৎ শেষ হয়ে যায় তাহলে আপনি একটি অতিরিক্ত ব্যাটারি কিনেও এই বাইকটিকে আরো বেশ কিছুক্ষণ চালাতে পারেন।

দামের দিক থেকেও এই কনভারশন কিট অত্যন্ত সস্তা। মাত্র ৩৫ হাজার টাকার মধ্যেই আপনারা এই ইলেকট্রিক কনভারশন কিট কিনে ফেলতে পারবেন এবং আপনার হিরো স্প্লেন্ডার বাইকের সঙ্গে সেট করে ইলেকট্রিক হিরো স্প্লেন্ডার চালাতে পারবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের টপ স্পিড ৭৫ কিলোমিটার থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। তবে আপনার কাছে যদি এই মুহূর্তে কোন ব্যবহৃত পুরনো বাইক না থাকে তাহলে হয়তো আপনাকে এই মুহূর্তে একটি হিরো স্প্লেন্ডার কিনতে হবে। পুরনো বাইক আপনারা বাইক দেখো ওয়েবসাইটের মত কিছু ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই বাইক দুই হাজার ওয়াটের মোটরের পাশাপাশি ৬৩ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।

অন্যদিকে স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকের রূপান্তরণ কিট এর সঙ্গে যুক্ত ব্যাটারি ৭২ ভোল্ট এবং ৪০ এম্পিয়ার ঘন্টা শক্তি দিতে পারে। এই ব্যাটারিটি মূলত লিথিয়াম আয়ন চালিত এবং এই সেটের সম্পূর্ণ দাম ৫৫৬০৬ টাকা। অন্যদিকে, এই মুহূর্তে পুরনো হিরো স্প্লেন্ডার বাইক এর দাম মোটামুটি ৩৫ হাজার টাকা। যদি সেই পুরনো স্প্লেন্ডারে আরটিও লাইসেন্স করানো থাকে, তাহলে ৫৫ হাজার টাকা দিয়ে এই সেট কিনে মাত্র ৩৫ হাজার টাকা অতিরিক্ত খরচ করে আপনারা খুবই সহজে আপনার পছন্দসই বাইক চালাতে পারেন। পাশাপাশি গোগো এ ওয়ান কোম্পানি তরফ থেকে একটি নতুন অফারও আনা হয়েছে। এই অফারে জানানো হচ্ছে, আগামী তিন বছরের জন্য আপনাকে কিন্তু কোন রকম অতিরিক্ত শুল্ক দিতে হবে না এই নতুন ইলেকট্রিক কিটের জন্য।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026