পলিটিক্স

‘পার্থ দা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতেন না’, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারী প্রসঙ্গে বললেন ফিরহাদ

এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠক করলো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্কশাল কোর্টে শুনানির পর তাকে দুদিনের হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। সেই নিয়ে এই শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করলো তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রিটের অফিসে এই বৈঠক হয়েছিল।

এদিনের সাংবাদিক বৈঠকে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ছিল শাসক দল। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া ২১ কোটি টাকার সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই সেটা প্রথম থেকেই পরিষ্কার করে দিয়েছিল শাসক দল। এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বললেন, যার বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে দল কিছু জানেনা। এই টাকার উৎস কি? এর পিছনে কি রয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি পরিষ্কার করা হোক, বলছেন কুনাল ঘোষ।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এরকমটাও মত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের। পাশাপাশি, তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেই আগাম জানিয়ে রাখছেন তৃণমূল মুখপাত্র। তবে এদিনকার বৈঠকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আজকে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণ করে ফিরহাদ হাকিম বললেন, যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করবে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেও তীব্র শ্লেষ শোনা গেল ফিরহাদের গলায়। তিনি বললেন, ‘পার্থ দা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতেন না। বিচার ব্যবস্থার উপরে এখনো পূর্ণ আস্থা রয়েছে। যদি দোষ প্রমাণিত হয় তাহলে চরম শাস্তি দেবে দল। তবে ষড়যন্ত্র হলে তা আমরা প্রতিবাদ করব। নৈতিকভাবে আমরা মাথা নত করব না। বিজেপির চাপের কাছে আমরা মাথা নত করি না। সারদা কর্তা লিখে দেওয়ার পরেও একজন খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে কোন পদক্ষেপ করছে না।’ এ দিনের বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করেন ফিরহাদ। পাশাপাশি, বিজেপি ও ইডিকে একসূত্রে আক্রমণ করে তার বক্তব্য, এখন মনে হচ্ছে বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে নিজেই চালাচ্ছে। যে ঘটনা ঘটছে তাতেই প্রমাণ হচ্ছে, ইডিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026