মাত্র ৯০ হাজার টাকায় কিনে ফেলুন TATA Nexon, দেখুন সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম

Tata Motors বর্তমানে Maruti Suzuki এবং Hyundai এর পরে দেশের তৃতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হয়ে উঠেছে। এই কোম্পানির Tata Nexon গাড়িটি বেশ কয়েক মাস ধরেই হয়ে রয়েছে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV। এই গাড়িটি এই মুহূর্তে কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িও বটে। এই SUV-তে আপনি পেট্রোলের সাথে ডিজেল ইঞ্জিনের বিকল্পও পাবেন। আর সবথেকে বড়ো ব্যাপারটা হলো, এই গাড়িটির দাম ১০ লাখ টাকারও কম! এমন পরিস্থিতিতে, অনেক লোকের কাছেই একটি নিখুঁত গাড়ি হয়ে ওঠে এই Tata Nexon। তাই, আপনিও যদি Tata Nexon কেনার কথা ভাবছেন, তাহলে আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই গাড়ি আরও সস্তায় মাত্র ৯০,০০০ টাকায় কিনে নিতে পারবেন।

টাটা নেক্সনের দাম

টাটা নেক্সন আদতে একটি সাবকমপ্যাক্ট SUV। টাটা কোম্পানির এই Nexon গাড়ির দাম ৭.৮০ লক্ষ থেকে ১৪.৩৫ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম দিল্লি)। এই গাড়িটি মোট আটটি ট্রিমে বিক্রি হয়, এবং সেগুলি হলো XE, XM, XM (S), XM+ (S), XZ+, XZ+ (HS), XZ+ (L) এবং XZ+ (P)। এতে সর্বোচ্চ পাঁচজন একসাথে বসতে পারবেন। যদি আপনার বাজেট পুরো পেমেন্টে এই গাড়িটি কেনার জন্য না থাকে, তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারেন।

৯০ হাজার টাকায় এইভাবে কিনুন Tata Nexon

আপনি যদি এই গাড়িটির বেস ভেরিয়েন্ট কিনতে যান, তাহলে আপনার খরচ হবে ৮.৮৫ লাখ টাকা। ধরে নেওয়া যাক, এখনই পুরো টাকা আপনার কাছে নেই। তাই আপনি ঋণ নিয়েই এই গাড়ি কিনতে চাইছেন এবং এই গাড়ির বেস ভেরিয়েন্টই আপনার পছন্দ হয়েছে। এখানে লক্ষণীয় যে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়ি কিনতে পারেন। বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার বিভিন্ন এবং ঋণের মেয়াদও ১ বছর থেকে ৭ বছর পর্যন্ত হতে পারে।

উদাহরণস্বরূপ, আমরা যদি ১০% ডাউন পেমেন্ট, ৯.৮% ব্যাংকের সুদের হার এবং ৫ বছরের ঋণের মেয়াদ ধরে নিই, তাহলে এই পরিস্থিতিতে, আপনাকে প্রতি মাসে ১৬,৮৪৫ টাকার ইএমআই দিতে হবে। অর্থাৎ, আপনাকে ঋণ গ্রহণের জন্য অতিরিক্ত ২.১৪ লক্ষ টাকা দিতে হবে।

Nexon-এর বৈশিষ্ট্য

এই SUV গাড়িতে ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ভয়েস কমান্ড, কুলড গ্লাভবক্স, অটো এসি, ক্রুজ কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপারের মতো বৈশিষ্ট্য রয়েছে। অটো-ডিমিং IRVM, ৮-স্পীকার সাউন্ড সিস্টেম এবং এয়ার কোয়ালিটি ডিসপ্লে সহ এয়ার পিউরিফায়ারও রয়েছে এই গাড়িতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026