নিউজ

আর নয় ৬ দিন! এবার থেকে সপ্তাহে ব্যাঙ্ক খুলবে ৫ দিন, সময় বদলে যাবে ব্যাঙ্ক খোলা বন্ধের, জানুন বিস্তারিত

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। এই ব্যাঙ্ককর্মীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে তাদের সপ্তাহে ২ দিন করে ছুটি দিতে হবে। সপ্তাহের দুই দিন ছুটি অর্থাৎ মাসের প্রথম এবং তৃতীয় শনিবার যেন ব্যাঙ্ক না খোলা হয়। এই নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জল্পনা চলছিল। অবশেষে এই প্রস্তাব প্রায় সম্মতি পেয়ে গেছে। খুব শিগগিরই ব্যাঙ্ক কর্মচারীদের জন্য পাঁচ দিনের সপ্তাহের সুবিধা কার্যকর হতে পারে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ-এর মধ্যে এই বিষয়ে একটি চুক্তি হয়েছে। তবে মাসে দুই ছুটি বাড়ানোর কারণে ব্যাঙ্ক কর্মচারীদের কর্মঘণ্টা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী, ব্যাঙ্ক কর্মীদের দৈনিক ৪০ মিনিট বেশি কাজ করতে হবে। আসলে রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। তবে এখন আগামীতে প্রতি শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এ বিষয়ে শিগগিরই নতুন ব্যবস্থা শুরু হতে পারে। এই ব্যাপারে সমিতির পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পাঁচ দিন কাজ করার দাবি জানিয়ে আসছে ব্যাংক ইউনিয়ন। বিশেষ করে এলআইসিতে পাঁচ দিনের সপ্তাহ হওয়ার পর এই দাবি জোরালো করেছিল ব্যাঙ্ক কর্মচারীরা।

তবে কি হিসাবে বানানো হয়েছে কর্মঘন্টা? জানা গিয়েছে, সপ্তাহের পাঁচ দিন প্রতিদিন ৯:৪৫ থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত ৪০ মিনিট বেশি কাজ করতে হবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, এই প্রস্তাবে আইবিএ সম্মত হয়েছে। এই নতুন সিদ্ধান্ত যে ব্যাংক কর্মীদের মুখে হাসি ফোটাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026