দেশ

রেকর্ড ভেঙে একদিনে করোনা আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার, উদ্বেগে গোটা দেশবাসী

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। বর্তমানে এপ্রিল মাসের শুরুতে গগনচুম্বী করোনা গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। আগের বছর এই সময় করোনার ভয়াবহতার কারণে গোটা দেশজুড়ে লকডাউন চালু হয়েছিল। চলতি বছরেও প্রায় একই রকম অবস্থা গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই কিছু কিছু রাজ্য আংশিক লকডাউন ও দৈনিক নাইট কার্ফু ঘোষণা করেছে যাতে কিছুটা হলেও তারা করোনা সংক্রমণ ঠেকাতে পারে। তবে তাতে বিশেষ লাভ কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না পরিসংখ্যান দেখে। বরং দৈনিক পরিসংখ্যান আরো বেশি উদ্বেগে ফেলছে দেশবাসীকে।

গতকাল সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন। আপনি শুনলে অবাক হবেন যে ভারতে যখন থেকে করোনা মহামারী শুরু হয়েছে তারপর এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা এত হয়েছে। দৈনিক সংক্রমণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছে ৯০৪ জন। চলতি বছরে এটি একদিনে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। বর্তমানে দেশে মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা ১ কোটি ৩৫ লাখের কাছাকাছি। প্রসঙ্গত, গত বছর থেকে এখন অব্দি করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯ জনের।

করোনা আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে সপ্তাহান্তে লকডাউন এবং দৈনিক নাইট কার্ফু শুরু হয়ে গিয়েছে। এছাড়াও সেখানে রেস্তোরাঁ, মল, সিনেমা হল ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে অনেক বেসরকারি কোম্পানি। সরকারি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে রোটেশন মাধ্যমে কাজ চালাচ্ছে। মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026