দেশ

আগামী বুধবার বেসরকারিকরণ হতে পারে কয়েকটি সরকারি ব্যাঙ্ক

কিছুদিন ধরেই ভারতের রাজনীতিতে বারংবার কেন্দ্রীয় সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা বারংবার আলোচনার মাঝে উঠে এসেছে। মোদি সরকার একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করতে চায়। আর এই মতের তীব্র বিরোধিতা করেছে সমস্ত বিপক্ষ রাজনৈতিক দল। তবে সম্প্রতি জানা যাচ্ছে এবার কেন্দ্রীয় সরকার তাদের প্রথম পর্যায়ে পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসবি বেসরকারিকরণ করতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই এই ব্যাংকগুলির বেসরকারিকরণ নিয়ে নীতি আয়োগ বৈঠক করবে।

জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল ২০২১, বুধবার নীতি আয়োগ একটি বৈঠক করবে যাতে তারা সিদ্ধান্ত নেবে যে কোন কোন ব্যাংকে আপাতত বেসরকারিকরণ করা হচ্ছে। যাদের বেসরকারিকরণ করা হবে তাদের নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। এই বৈঠকে নীতি আয়োগ এর পক্ষ থেকে চার পাঁচটি প্রস্তাব দেয়া হবে যা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা হবে। সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে নীতি আয়োগ আগামী বুধবারের বৈঠকে ৪-৫ টি ব্যাংকের প্রস্তাব দেবে। তারমধ্যে দুটি ব্যাংকের নাম চূড়ান্ত করা হবে। এই লিস্টে রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক ইত্যাদি।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পিএসবি ব্যাঙ্কগুলির শেয়ার প্রায় ৩ শতাংশ উপরে উঠেছে। এছাড়াও নীতি আয়োগ জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া আরো বেশ কয়েকটি ব্যাংক বিগত কয়েক বছরের মধ্যে বিভিন্ন সরকারি ব্যাংকের সাথে জুড়ে গেছে। তাদের আপাতত বেসরকারিকরণ করার কোন চিন্তাভাবনা করা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026