খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর এই তিন কেন্দ্রে হওয়া উপনির্বাচনে প্রবল ভাবে ভরাডুবি হয়েছে বিজেপির। ২০২১ এ বাংলায় ক্ষমতায় আসার যে স্বপ্ন তারা দেখছিল তা হঠাৎই যথেষ্টই কঠিন মনে হচ্ছে তাদের কাছে। এমন অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় কে সরিয়ে দেওয়া হলো।
উপনির্বাচনে হারের জন্যেই যে তাকে সরানো হচ্ছে একথা পরিষ্কার। সূত্রের খবর পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তাঁকে পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে পর্যবেক্ষণের জন্য। পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীর জায়গায় আসতে পারেন পি মুরলীধর রাও। কৈলাস বিজয়বর্গীর সাথে সরতে হতে পারে সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকেও। তার জায়গায় দায়িত্বে আসতে পারেন পি মুরলীধর রাও এর কোনো ঘনিষ্ট ব্যক্তি।
২০১৯ এ লোকসভা নির্বাচনে এরাজ্যে ১৮টি আসন পাওয়ার পর থেকেই বিজেপি ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে জেতার জন্যে ঝাঁপিয়েছিল। কিন্তু সদ্য হওয়া এই তিন কেন্দ্রের উপনির্বাচন বিজেপির কাছে বড় ধাক্কা। হারার পর থেকেই দলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসে গেছে। সাংগঠনিক দূর্বলতায় যে হারের মূল কারণ তা বিজেপির কেন্দ্রীয় নেতারাও বুঝতে পেরেছেন।
আর এই জন্যেই কৈলাস বিজয়বর্গীকে সরিয়ে পি মুরলীধর রাওকে আনা হচ্ছে বলে খবর। পি মুরলীধর রাও আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের খুব ঘনিষ্ঠ। তেলেঙ্গানার নেতা পি মুরলীধর রাও তেলেঙ্গানায় বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা নিয়েছেন অতীতে। তাই পশ্চিমবঙ্গের ব্যাপারে তার উপর একবার ভরসা করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…