গতকাল মধ্যরাতে প্রবল বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেও ৩১১-৮০ ভোটে পাশ হয়ে যায় এই বিল। এবার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত এক মার্কিন কমিশন দাবি করলো ওই বিল যদি সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় তাহলে অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
সোমবার আমেরিকার ‘কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ এক বিবৃতিতে বলেছে, ভারতে যেভাবে ওই বিল পাশ হল তা অত্যন্ত উদ্বেগজনক। এরপরই তারা দাবি করেছে ওই বিল যদি লোকসভার মতো রাজ্যসভাতেও পাশ হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির বড় নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করুক আমেরিকা।
২০১৬ সালের নাগরিকত্ব বিলটি থেকে ২০১৯ এর বিলটিতে কিছু সংশোধন করা হয়েছে। নতুন বিলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ইত্যাদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মাত্র ৬ বছর ভারতে থাকলেই তাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল থেকেই এই বিলের বিরোধিতায় উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন সংগঠন গুলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…