নিউজ

CAA প্রতিবাদীদের ফের হুঁশিয়ারি যোগীর, বুঝে নেবে সব হিসেব-নিকেষ

সিএএ নিয়ে গোটা দেশেই বিক্ষোভ আন্দোলনের যে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে তা সব থেকে বেশি ক্ষতিকর প্রভাব ফেলেছে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে। এই রাজ্যে ১৬ জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৩২০০০ জনের নাম পাঠানোর পরেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের একের পর এক হুমকি দিয়েছেন। সিএএ সমর্থনে তিনি বলেন যারা প্রতিবাদ করছে তারা ভীতু,তাই মহিলা ও শিশুদের সামনে দিয়েছে নিজেরা লুকিয়ে পড়েছে। তিনি বলেছেন বিক্ষোভকারীদের নিজের স্টাইলে বুঝে নেবেন। তিনি দাবি করেছেন বিরোধী রা সিএএ এপ্রসঙ্গে মানুষকে ভুল বুঝিয়ে গোটা দেশে অশান্তির আবহ সৃষ্টি করছে নিজেদের স্বার্থে।

উত্তরপ্রদেশের ভাইরাল হওয়া তিনটি ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা প্রতিবাদীদের পেছনে লাঠি হাতে বিশাল পুলিশবাহিনী, সেখানে তাদের হেনস্থা করা হচ্ছে বলে মহিলারা প্রতিবাদ করলে তাদের ওপর নির্বিচারে লাঠি চালায় পুলিশ।এই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে রেস্তোরাঁয় ঢুকে কর্মীদের মারধর করছে পুলিশ, জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে রেস্তোরা। তৃতীয় ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে বিক্রেতাকে দোকান বন্ধের জন্য হুমকি দেওয়া হচ্ছে, তাকে মারধরের ছবিও উঠে এসেছে ভিডিওটিতে।

আরও পড়ুন : ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাই না’ ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে জবাব ভারতের

রাজ্যে মহিলাদের প্রতিবাদকে উত্তর প্রদেশের পুলিশ এভাবে দমন করছে ভিডিওতে এমনটাই উঠে আসলেই পুলিশ কিন্তু জানায় প্রতিবাদকারী পাথর ছোড়ায় তারা বাধ্য হয় লাঠিচার্জ করতে। কানপুরের এক সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যেসব মহিলা প্রতিবাদ মিছিল করছেন তারা হয়তো জানেনও না কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বিরোধীরা ভীতু তাই মহিলাদের সামনে রেখে নিজেরা আড়ালে আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026