ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Budget 2020 : এবছর বাজেটে আয়করে বড়সড় ছাড়, ইঙ্গিত অর্থমন্ত্রীর

দেশের আর্থিক অবস্থা তলানিতে আর সেই অবস্থায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। তবে এবারের বাজেটে আয়কর ছাড়ে সম্ভাবনা থাকবে। হিসাব অনুয়ায়ী ৭ লাখ আয়ে ৫শতাংশ, ৭-১০ লাখ আয়ে ১০ শতাংশ কর ছাড় মিলবে। যেখানে এখন ৫ লাখ পর্যন্ত আয় করমুক্ত। ৫-১০ লাখ আয়ে ২০ শতাংশ, ১০ লাখের বেশি আয় হলে ৩০ শতাংশ কর ধার্য করা হয়।

তবে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিষে মূল্য বৃদ্ধি হতে পারে এই বাজেটে। যেমন – সাবান,শ্যাম্পু ইত্যাদি। এবারের বাজেটে মধ্যবিত্তদের কোন সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। শুল্ক বাড়ানো হতে পারে যেসব দ্রব্যে সেগুলি হল – খেলনা, আসবাব,জুতো,কাগজ,রবার ইত্যাদি। বর্তমানে জুতোয় ২৫ শতাংশ শুল্ক রয়েছে যাতে অর্থমন্ত্রক ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাব এনেছে, কাঠের আসবাবে ২০ শতাংশ আছে যা ৩০ শতাংশ করা হবে,রবারের টায়ারে শুল্ক ৪০ শতাংশ হতে পারে যা বর্তমানের তুলনায় ১০-১৫ শতাংশ বেশি।

আরও পড়ুন : ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাই না’ ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে জবাব ভারতের

কাগজের ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক অর্থাৎ ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ধাতব খেলনার ক্ষেত্রে শুল্ক ১০০ শতাংশ করা হবে যা ২০ শতাংশ আছে। শুল্ক বৃদ্ধির ফলে ক্ষুদ্র শিল্প বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি চাকরির সুযোগ যেমন বাড়বে, উঠে আসবে রেভিনিউ, তেমনি শুল্ক বাড়লে স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে দাম, এমনটাই অনুমান করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026