নিউজ

যতই বিরোধিতা হোক, CAA লাগু হবেই, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

রবিবার শহীদ মিনারে সভাই অমিত শাহ তৃণমূলের উদ্দেশ্যে বার্তা দিলেন সিএএ লাগু করা থেকে কেন্দ্রকে আটকানো যাবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এবং তার দল মুসলমান ভাইবোনদের বোঝাচ্ছে সিএএ-র  ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু আদেও কারও নাগরিকত্ব যাবে না, বরং নাগরিকত্ব দেওয়ার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন। পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান তিনি, এইসব শরনার্থীদের কেন আপন মনে করে অনুপ্রবেশকারীদেরই কেন আপন বলে মনে এ প্রশ্নও করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। শরনার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব সিএএ, মুখ্যমন্ত্রী কিছুতেই আটকাতে পারবেন না।

তিনি এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিএএ-র বিরোধিতা করছেন না,তিনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের, গান্ধী, আম্বেদকর এর মৌলানা আজাদের বিরোধিতা করেছেন। একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা গড়বে বলে জানান অমিত শাহ।তারা নতুন বাংলা গড়বে, কোটি কোটি শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার যাত্রায় এগিয়ে যাবে । সোনার বাংলা গড়ার যাত্রা। আর নয় অন্যায় স্লোগান সঙ্গে নিয়ে ঘরে ঘরে যাবে বিজেপির কর্মকর্তারা।

আরও পড়ুন : কলকাতা পুলিশের সামনেই ‘গোলি মারো’ স্লোগান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের

কেন্দ্রে মোদীজির নেতৃত্বে দেশের বিকাশের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তাও সুনিশ্চিত হয়েছে, সবাই চেয়েছিল কাশ্মীর দেশের অবিচ্ছেদ্দ অংশ হোক, সেই জন্য মোদীজি ৩৭০ রদ করে সেই কাজ করেছেন। অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘ লড়াইয়ের পর মোদীজি রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠন করেছেন। খুব শীঘ্রই অয়োধ্যায় রাম মন্দির হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারেন নি, আর পারবেনও না, সিএএ লাগু হবেই। একথা আরও একবার স্পষ্টত জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026