ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধারের সাথে প্যান কার্ডের লিংক না থাকলে ১০ হাজার টাকা জরিমানা

এবার সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক না করালে বাতিল হতে পারে প্যান কার্ড। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক না করিয়ে সেই প্যান ব্যবহার করলে এবার গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। গত বছর ডিসেম্বর মাসে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) তরফে আধার ও প্যান সংযুক্তিকরণের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। যা মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু এর পরেও যদি কোনো ব্যক্তি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক না করিয়ে ব্যবহার করেন তবে তাকে গুনতে হবে জরিমানা। এছাড়া তিনি যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক না করান সময়সীমা পেরিয়ে গেলে ১ এপ্রিল থেকে অবৈধ হয়ে যাবে ওই প্যান কার্ডটি।

সুতরাং, হাতে আর একমাস, এই একমাসের মধ্যে লিংক না করালে পরবর্তী কালে সমস্যায় পড়তে হতে পারে আপনাকেই। সময়সীমা পেরিয়ে গেলে প্যান কার্ডটি সচল হবে তখনই যখন সেটি আধার কার্ডের সঙ্গে লিংক করানো হবে। তাই জেনে রাখুন কিভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি সংযুক্তিকরণ করতে হবে। অনলাইনে আয়কর দপ্তরের সরকারি পোর্টালে গিয়ে লগ ইন করে বা শুধুমাত্র আয়কর দপ্তরের হোম পেজে গিয়ে ‘লিংক আধার’ অপশনটি ক্লিক করতে হবে। অফলাইনেও দু’ভাবে আধার ও প্যান কার্ড লিংক করা যায়। এক নম্বর, কোনও তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে অ্যানেক্সচার-১ ফর্ম ভরতি করে এনং দুই নম্বর, এসএমএসের মাধ্যমে। আপনার মোবাইল থেকে লিখুন, ইউআইডিপ্যান (স্পেস) আপনার আধার নম্বর (স্পেস) প্যান নম্বর। তারপর এসএমএসটি ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।

আরও পড়ুন : ব্যাঙ্ক গ্রাহকদের জন্য স্বস্তির খবর, মার্চে হচ্ছে না ব্যাঙ্ক ধর্মঘট

এরপরও যদি লিংক না করানো হয় সেই বিষয়ে CBDT সাফ জানিয়ে দিয়েছে, আর সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই তাদের। আয়কর আইনের ২৭২B ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি বাতিল প্যান কার্ড ব্যবহার করেন তবে তার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই প্যান কার্ড বাতিল হবার আগে শিঘ্রই তা আধার সংযুক্তিকরণ করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026