রাজ্য

রাজ্যে লোকাল ট্রেন চলার আগের দিনে ট্রেন “না চালানোর” নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, জানুন বিস্তারিত

দীর্ঘ ৮ মাসের অপেক্ষার পর শেষপর্যন্ত রাজ্যে কাল থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে। করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন না চলায় চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। কিন্তু ট্রেন চলার ঠিক একদিন আগে কলকাতা হাইকোর্ট ট্রেন “না চালানো” নিয়ে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

 

সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এজলাসে বিভিন্ন পুজোয় ভিড় নিয়ন্ত্রণ এর পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। সেখানেই রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে নির্দেশ দেন তিনি। জনস্বার্থ মামলার নির্দেশ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজো বা কালী পুজোতে যে সমস্ত জায়গাতে ভিড় বেশি হয় সেইখানে ওইদিনের জন্য চালানো যাবে না লোকাল ট্রেন। এই বিষয়ে রেল রাজ্য এখন থেকে বৈঠক করে ঠিক করে নেওয়া ভালো। তিনি আরো জানিয়েছেন, হয়তো ভ্যাকসিন খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এই মুহূর্তে অসাবধান হলেই চলবে না। পুজোর দিনগুলিতে নির্দিষ্ট কিছু জায়গায় লোকাল ট্রেন বন্ধ নিয়ে এখন অব্দি রাজ্য কিছু জানায়নি।

 

কাল থেকে লোকাল ট্রেন চালু হলে ভিড় কি করে নিয়ন্ত্রিত হবে, তা নিয়ে বেশ চিন্তায় রাজ্য। ইতিমধ্যেই রেল ও রাজ্য বৈঠক করে দু’দফায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করেছে। কিন্তু গাইডলাইন যাত্রীরা মানলে তো! এখনও স্টাফ স্পেশাল ট্রেন গুলিতেই প্রচন্ড ভিড় দেখা যায়। সেই সাথে যাত্রীদের সিট ছেড়ে বসা তো দূরের কথা, এমনকি অনেকের মুখে মাস্ক অব্দি থাকে না।

 

রেল ও রাজ্য যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে ট্রেন চালানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড ব্যবস্থা ও বড় স্টেশনগুলিতে একজন নোডাল অফিসার নিযুক্ত করেছে। এছাড়াও যাত্রীরা স্টেশনে ঢুকতে গেলে তাদের থার্মাল চেকিং ও স্যানিটাইজেশন করা হবে। এছাড়াও প্রত্যেক যাত্রীর মাস্ক পড়া বাধ্যতামূলক। স্টেশন চত্বরে যাতে কোনোভাবেই ভিড় না হয়, তা নজর রাখবে পুলিশ।

 

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026