রাজ্য

রাজ্যের আর্জি প্রত্যাখ্যান করল হাইকোর্ট, আমফান ত্রাণ বিতরন দুর্নীতি তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা CAG-ই

দুদিন আগে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থা CAG কে রাজ্যে আমফান ত্রাণ বিতরণ দুর্নীতি নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল। কিছুদিন আগে অভিযোগ ওঠে আমফানের ত্রাণ নিয়ে অর্থনৈতিক দুর্নীতি করা হয়েছে। সেই টাকা আসলে যারা ক্ষতিগ্রস্ত তারা আদৌ পাইনি। সেই বিষয় নিয়ে খুঁটিনাটি তদন্ত করার দায়ভার দেয়া হয় CAG কে। পরে সেই নির্দেশের বিরুদ্ধে আরজি জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু শেষ রক্ষা হল না। শুক্রবার রাজ্যের সেই আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ CAG কেই যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত চালু করতে নির্দেশ দিয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়ে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কিন্তু আরজি করা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি জানিয়ে দিয়েছে, তদন্ত শুরু করা নিয়ে রাজ্য সরকারকে আর সময় দেওয়া যাবে না। এরপর রাজ্যের যদি কিছু বলার থাকে বা চ্যালেঞ্জ করার থাকে তাহলে তারা সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাক।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আমফান ত্রান বিতরণ দুর্নীতির পুরো ঘটনার গভীর তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা CAG। আদালতের নির্দেশ অনুযায়ী, তারা যাচাই করে দেখবে কারা ত্রান পেয়েছেন। তাদের একটা তালিকা তৈরী করতে হবে। সমস্ত যারা আসল ক্ষতিগ্রস্ত তারা ত্রান পেয়েছেন নাকি সেটাও তাদের জানতে হবে। এছাড়াও ত্রান বণ্টনের সময় যে দুর্নীতি হয়েছে তার জন্য কোন সরকারি আধিকারিক দায়ী তা খুঁজে বার করতে হবে। যারা দুর্নীতির জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেবে তা জানিয়ে দেবে CAG।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজ্যে বিরোধী পক্ষ শাসক দলকে আম্ফান ত্রাণ দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তোলে। তাদের দাবি, ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত আসল মানুষ টাকা না পেয়ে সেই টাকা যাচ্ছে ক্ষমতাশালী তৃণমূল নেতাদের পকেটে। তারা বারবার দাবি করে বিডিও অফিসের সামনে কারা কারা ত্রাণের টাকা পাচ্ছে তার তালিকা ঝুলাতে হবে। কিন্তু এতদিন শাসক দল তাদের কথায় কোন পাত্তাই দেয়নি। বরং CAG কে তদন্ত দায়ভার দেওয়ার পর বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, তাড়াহুড়ো করে টাকা পাঠাতে গিয়ে দু’একটা ভুল হয়ে গিয়েছিল। তা শুধুরে নেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করে শুধুমাত্র তৃণমূলের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। অবশ্য রাজ্যের দাবি মানতে নারাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আর্জি করা সত্ত্বেও তদন্ত দায়ভার পেল সেই কেন্দ্রীয় সংস্থা CAG ই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026