নিউজ

লকডাউন শেষ হলে বুকিং করা যাবে বিমান? জানাল এয়ার ইন্ডিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। এই সময়পর্বে বন্ধ থাকবে দেশিয় এবং আন্তর্জাতিক উড়ান। কিন্তু জানা গেছে লকডাউন ১৪ তারিখ শেষ হলেও সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রেখেছে টিকিট বুকিং। বন্ধ থাকার কারণ সম্পর্কে তারা জানিয়েছে কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় বুকিং বন্ধের সময়কাল ৩০ এপ্রিল করা হয়েছে।

তবে বেসরকারি বিমান বুকিং করা যাবে ১৫ এপ্রিল থেকে। প্রদীপ সিং খারোলা বৃহস্পতিবার একথা জানিয়েছিলেন। ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬২ জন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে বার বার। এতদিন পর্যন্ত লকডাউন কে দেশবাসী সফল করে তোলায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের জনগণকে এক বার্তা দেন। প্রধানমন্ত্রী অনুরোধ করেন ৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে, ৯টা ৯ পর্যন্ত দরজা বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য।

এর আগে দুবার প্রধানমন্ত্রী করোনা নিয়ে বার্তা দেন। প্রথম ভাষণে তিনি একদিনের জন্যে জনতা কারফিউ আহ্বান জানান এবং তার পরে লকডাউনের ঘোষণা করেন। বিশ্বজুড়ে করোনা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ মিলিয়ন হয়ে গেছে যেখানে ৫০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026