স্পেনে বিপদ যেন পিছু ছাড়ছেই না। একদিকে তো করোনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে মৃত্যুর ধারায় অব্যাহত। এরমধ্যে আবার নতুন বিপদ স্পেনে। পূর্ব স্পেনে তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। স্পেনের সরকারি সূত্র অনুযায়ী, গত একদিনে পূর্ব স্পেনে চার মাসের বৃষ্টির সমান বৃষ্টি হয়েছে।
সংবাদ সূত্রের খবর অনুযায়ী, স্পেনের ভ্যালেন্সিয়ার উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি একাধিক অঞ্চলে। উত্তরাঞ্চলের ডেজার্ট দি লেস পামেস পর্বত থেকে বৃষ্টির ধারা নেমে আসায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। রাস্তাঘাট ও বাড়িঘর চারিদিকে জল। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। বর্তমানে সেই মানুষদের সরকারী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্পেনে ১৯৭৬ সালের পর এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত ২৪ ঘন্টায় হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ইটালির পরেই স্পেনের স্থান। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লক্ষের ও বেশি মানুষ। আর মারা গেছে ১১ হাজারের ও বেশি। এই পরিস্থিতিতে নতুন করে বন্যার জন্য প্রশাসনের চিন্তার সৃষ্টি হয়েছে। বহু মানুষ এই বন্যার কবলে পড়ে আটকে ছিলেন। তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…