আন্তর্জাতিক

চুম্বন বাদ! মাস্ক পরে যৌন সঙ্গম করা নিরাপদ, দাবি কানাডার শীর্ষ স্বাস্থ্য কর্তার

কানাডা: গোটা বিশ্বকে করোনা ভাইরাস কাবু করে রেখেছে। যত দিন যাচ্ছে তত সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। সুস্থতার হার বিভিন্ন দেশে বাড়লেও পাল্লা দিয়ে সংক্রমনের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ৬১ লক্ষ ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৩৭৪ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। এমন সময় কতটা নিরাপদ যৌন সঙ্গম? নিজের কাছের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে কাটানোর সময় আপনি করোনা ভাইরাসকে আপনার শরীরে প্রবেশ করার ছাড়পত্র দিচ্ছেন না তো? এই প্রসঙ্গ নিয়ে রীতিমত গবেষণা চলছে। তবে বিশেষজ্ঞদের মত, সমস্ত নিয়ম মেনে বা বলা ভাল বিধিনিষেধ মেনে যদি যৌন সঙ্গম করা যায়, তাহলে ঝুঁকির সম্ভাবনা অনেক কম থাকে।

যৌন সঙ্গমের সময় কেউ মাস্ক পরা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয় চুম্বন এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তাঁরা।

এবার এক নজরে দেখে নিন কী কী নিয়ম মেনে চলার কথা বলেছেন কানাডার বিশিষ্ট চিকিৎসক থেরেসা ট্যাম।…

● যৌন সঙ্গমের সময় মাস্ক পড়ে থাকা উচিত।

● যৌন সঙ্গমের সময় যাতে একে অপরের নাক ও মুখের মধ্যে দূরত্ব বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

● যৌন সঙ্গমের সময় একে অপরের শ্বাস-প্রশ্বাস কোনওভাবেই আদান-প্রদান না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

● যৌন সঙ্গমের আগে দুজনের মধ্যে কারোর জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি জাতীয় সংক্রমণ আছে কিনা, সেটা ভাল করে জেনে-বুঝে নিতে হবে। যদি কোনও এরকম সংক্রমণ থাকে তাহলে কোনওভাবেই যৌন সঙ্গমে লিপ্ত হওয়া উচিত নয়।

● করোনা আবহের মধ্যে কোনওভাবেই কোনও নতুন সঙ্গী বা অপরিচিত কারোর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়া উচিত নয়। সেক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026