প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং রাজপুত পাটনায় FIR দায়ের করেছিলেন ২৫ জুলাই। অথচ, গত ১৪ই জুন সেই মর্মান্তিক ঘটনা ঘটে। কিন্তু এত দেরি করে তিনি FIR কেন করলেন? এর উত্তর দিতেই সুশান্তের পরিবারের আইনজীবী মুম্বাই পুলিশের উপর বড়সড় অভিযোগ জানালেন। কী সেই অভিযোগ?
সম্প্রিতি, এক সাংবাদিক সন্মেলনে, সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং জানান, সুশান্তের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিস যে বিবৃতি নিয়েছিল, তা মারাঠি ভাষায় লেখা হয়েছিল। তাতে আদপে কী লেখা ছিল, তা বোঝার উপায় ছিল না। আর সেটাতেই জোর করে সুশান্তের পরিবারকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল।
এছাড়াও তিনি জানান, ”সুশান্তের পরিবার কোনওদিনই বিবৃতিতে বলেনি, যে সুশান্ত আত্মহত্যা করেছেন। এমনকি তাঁর পরিবারের বিবৃতি যখন মারাঠিতে লেখা হচ্ছিল, সুশান্তের পরিবার তাতে বাধা দেয়। তবে সেটা মুম্বই পুলিস গ্রাহ্য করেনি। উল্টো একপ্রকার জোর করে তাতে সই করিয়ে নেয়।”
বিকাশ সিং এও বলেন, “বিবৃতি মারাঠিতে লেখা ছিল। সেটা সুশান্তের পরিবারের কারোর পক্ষেই পড়া সম্ভব ছিল না। যেটা মুখে বলা হচ্ছে, সেটাই লেখা রয়েছে কিনা, তা মারাঠি পড়তে না জানলে কীভাবে বোঝা সম্ভব? এটা তো সাধারণ বিষয়।” সুশান্তের পরিবারের পক্ষে ওই বিবৃতি বোঝা একেবারেই সম্ভব হয়নি, এরপরেই তাঁরা পাটনাতে FIR দায়ের করেন। কে কে সিং রাজপুত পাটনায় FIR দায়ের করেছিলেন ২৫ জুলাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…