নিউজ

Cancelled Train: দেশজুড়ে বাতিল ২৯১ টি ট্রেন, কি করে চেক করবেন বাতিলের তালিকা?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ২০ ই ডিসেম্বর, ২০২২ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। ২৯১ টি ট্রেন বাতিল করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন রয়েছে। এছাড়া আর বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Recent Posts

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা

ভ্যাপসা গরমে এখনও নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা খুব একটা না কমলেও বিকেল ও…

June 10, 2026