Fact Check: বিয়ের ৬ মাস আগেই বেবি বাম্প স্পষ্ট সোনাক্ষী সিনহার, ভাইরাল ছবি ইন্টারনেটে

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ৮ থেকে ৮০ আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। প্রায় সকলের অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ইত্যাদি জায়গায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আমরা খবর পেয়ে যাই গোটা দেশের। সাধারণ মানুষ যেমন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক তেমনি তারকারাও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। এই সোশ্যাল মিডিয়াতেই তারকাদের অনেক ছবি ভাইরাল হয় যে নিয়ে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কি এমন আছে ছবিতে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

শেষ কয়েক মাস ধরে ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোনাক্ষী সিনহা তার ব্যক্তিগত জীবনের জন্য। কিছুদিন আগে চর্চা চলছিল যে এই অভিনেত্রী সালমান খানের বাড়ির পুত্রবধূ হতে চলেছেন। তবে সম্প্রতি জানা গিয়েছে সোনাক্ষী সিনহার জাহির ইকবাল নামক এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাচ্ছেন। এমনকি খুব তাড়াতাড়ি তাঁরা বিয়ে করতে পারেন। তবে এর মাঝেই ইন্টারনেটে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে সোনাক্ষী সিনহা প্রেগনেন্ট। তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা গিয়েছে। এই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে যে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন সোনাক্ষী।

তবে ওই ভাইরাল হওয়া ছবি কি সত্যি? আপনাদের জানিয়ে রাখি ইন্টারনেটে ভাইরাল হওয়া সোনাক্ষী সিনহার বেবিবাম্পের ছবি সম্পূর্ণ ভুয়ো। কম্পিউটার এডিটের মাধ্যমে ওই ছবি বিকৃত করা হয়েছে। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা খবর ছড়িয়েছেন কেউ। অভিনেত্রীর ছবির সঙ্গে কেউ টেম্পার করেছেন। তবে এটা প্রথম নয়। এর আগেও এই অভিনেত্রীকে নিয়ে নানা গুঞ্জন ছড়ানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বক্স অফিসে ১৫০০ কোটির ক্লাবে যোগ দেওয়া একমাত্র অভিনেত্রী হয়ে উঠেছেন সোনাক্ষী সিনহা। গত এক দশকে প্রায় ২০ টি ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।

BharatBarta Desk

Recent Posts

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026

Indian Railways: ফের ট্রেন দুর্ঘটনা! ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…

May 19, 2026

DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…

May 19, 2026

পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, ৩ দিনের মধ্যে খালি করতে হবে এলাকা

কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…

May 19, 2026

Vivekananda Scholarship 2025: কত টাকা মিলবে, কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…

May 19, 2026

পশ্চিমবঙ্গে মহিলাদের ফ্রি বাস যাত্রা, ১ জুন নিয়ে বড় আপডেট দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

May 19, 2026