ইতিমধ্যেই ক্যান্সারের টিকা নিয়ে গবেষণা বেশ খানিকটা অগ্রগতি লাভ করেছে। বিশ্বের বিজ্ঞানীরা অনেকটা এগিয়ে দিয়েছে ক্যান্সারের টিকা আবিষ্কারের ক্ষেত্রে। তবে এবারে এই ক্যান্সারের টিকা আবিষ্কারের অগ্রগতি নিয়েই একটি বড় ঘোষণা করে দিলেন করোনাভাইরাসের সব থেকে বেশি ব্যবহৃত টিকা প্রস্তুতকারী স্বামী-স্ত্রী জুটি। তাদের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ক্যান্সারের টিকা আবিষ্কার হয়ে যাবে এবং সকলেই এই ক্যান্সারের টিকা গ্রহণ করতে পারবেন। তাদের দুজনের এরকম মন্তব্য আশা জাগাচ্ছে অনেকের মনে।
আপনাদের জানিয়ে রাখি, জার্মানির ঔষধ প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেকের প্রতিষ্ঠাতা উগুর শাহিন এবং অজলেম তুরেশি করোনা ভাইরাসের বিরুদ্ধে সব থেকে বেশি কার্যকরী এম আরএনএ টিকা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এই টিকা তৈরি করার পর আরো এক ঔষধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের সঙ্গে যুক্ত হয়ে অনেক বড় মাত্রায় এই টিকা প্রস্তুত করতে পেরেছিলেন তারা। এই টিকার মাধ্যমে বহু লোকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল করোনাভাইরাসের সময়।
এবারে ক্যান্সারের টিকা প্রস্তুত করা নিয়ে একটি সাক্ষাৎকারে বক্তব্য রাখার সময় তিনি বললেন, “কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করবে।” ২০৩০ সালের মধ্যেই সেই টিকা প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিলেন। এছাড়াও এই প্রসঙ্গে, অধ্যাপক উগুর বলছেন, “”২০৩০-এর মধ্যেই এই টিকা তৈরির কাজ সম্পূর্ণ হবে। গত ১০-১২ বছর ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য এমআরএনএ প্রতিষেধকের প্রয়োগ নিয়ে কাজ করা হচ্ছে। এত দিন গবেষণার কাজ যে গতিতে চলছিল, কোভিডের কারণে সেই গতি অনেকটা বেড়ে গিয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…