নিউজ

বিনা পয়সায় এবার যাত্রা করুন ট্রেনে, ভারতীয় রেলওয়ে অত্যাধুনিক নতুন সুবিধা

দীপাবলিতে অথবা ছট পুজোতে বাড়ি যাবার পরিকল্পনা করে ফেলেছে ইতিমধ্যেই? কিন্তু খরচটাই হয়ে যাচ্ছে আপনার জন্য সমস্যা? এই সমস্যা সমাধানের জন্য এবারে এগিয়ে এসেছে খোদ ভারতীয় রেলওয়ে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে তরফ থেকে এমন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে বিনা টেনশনে আপনি আগে যাত্রা করতে পারবেন এবং পরে করতে পারবেন পেমেন্ট। এই কাজের জন্য আইআরসিটিসি যুক্ত হয়েছে CASHe প্লাটফর্মের সঙ্গে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ট্রাভেল নাও পে লেটার। অর্থাৎ এখন যাত্রা করে নিন এবং পরে পেমেন্ট করুন।

উৎসবের এই মরশুমে বহু মানুষ আছেন যারা নিজেদের বাড়ি যান। বিশেষ করে, দীপাবলি এবং ছটপূজায় বাড়ি যাবার সংখ্যা থাকে অনেক বেশি। এই কারণে যাত্রীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য আইআরসিটিসি ইতিমধ্যেই ফেস্টিভাল স্পেশাল ট্রেন রিলিজ করে দিয়েছে। কিন্তু অনেক সময় এমন হয়, টিকিট কাটার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। সেই অবস্থায় কি করবেন?

সেক্ষেত্রেই আপনাকে সাহায্য করার জন্য আইআরসিটিসি এই নতুন প্রকল্প নিয়ে এসেছে। এখানে আপনি টিকিট বুক করার সময় CASHe এর ইএমআই অপশন সিলেক্ট করে খুব সহজে টিকিট বুকিং করতে পারবেন। যাত্রা করার তিন মাসের মধ্যে অথবা ছয় মাসের মধ্যে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে এই সুবিধা পুজোর সময় নিয়ে আসা হলেও, আপনারা বাকি জায়গায় যাবার ক্ষেত্রেও এই একই পরিষেবা ব্যবহার করতে পারেন। আপনারা যদি অন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন পুজোর সময়, সে ক্ষেত্রেও কিন্তু আপনি ইএমআই সুবিধা নিতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026