নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে বিক্ষোভ সরিয়ে দেওয়ার অনুরোধ শুনে, সুপ্রিমকোর্ট আজ, সোমবার দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে। সেখানে তারা উল্লেখ করেছে যে, সরকারি রাস্তায় এভাবে অনির্দিষ্ট সময়ের জন্য প্রতিবাদ বিক্ষোভ করা যায় না। তবে সরকারের কাছে নোটিশ পাঠালেও আদালত সরাসরি বিক্ষোভ তুলে দেওয়ার নির্দেশ দেয়নি। আগামী ১৭ ফেব্রুয়ারি আবারও এই মামলাটির শুনানি হবে। সেদিনই হয়তো পরবর্তী পদক্ষেপ নিয়ে কোন নির্দেশ দিতে পারে আদালত।
নাগরিকত্ব (সংশোধন) আইন সিএএ, জাতীয় নাগরিক নিবন্ধক (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রার (এনপিআর) এর বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভকারীরা, মূলত মহিলা এবং শিশুরা দক্ষিণ দিল্লির শাহীনবাগে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
আরও পড়ুন : শিয়ালদহ শাখায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা
দীর্ঘদিন ধরে চলে আসা এই অবস্থান বিক্ষোভের ফলে বহু মানুষের অসুবিধার কথা উল্লেখ করে সুপ্রিমকোর্ট এদিন বলেন, ‘বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলছে। কোন সাধারণ অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চলতে থাকতে পারে না। এটি কোন নির্দিষ্ট জায়গায় হতে পারে।’ ট্র্যাফিক সমস্যা এবং মানুষের অসুবিধার কারণে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিক্ষোভ অন্যত্র সরিয়ে ফেলার জন্য অনুরোধ করে এক আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্ট এ কথা জানিয়েছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…