নিউজ

শিয়ালদহ শাখায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

টোমেটিক সিগন্যালিংকে আরও উন্নত করতে শিয়ালদহ থেকে বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, আগামী আটদিন এই ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে। শিয়ালদহ-রাণাঘাট, শিয়ালদহ-গেদে লাইনে বাতিল থাকছে একাধিক ট্রেন। আপ ও ডাউন মিলিয়ে ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বহু সংখ্যক ট্রেন বাতিল থাকবে টানা আট দিন।

যার ফলে নিত্যযাত্রীদের হতে পারে সমস্যা। কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে। যেসব এক্সপ্রেস ট্রেন ঘুরপথ অবলম্বন করে চলবে সেগুলি হল কলকাতা-পটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস ইত্যাদি। তবে রবিবারও ট্রেন চলাচল বন্ধ ছিল কিন্তু ছুটির দিন থাকায় যাত্রীদের তেমন সমস্যা হয়নি। কিন্তু সোমবার সকাল থেকেই শুরু হয় সমস্যা।

স্কুল,কলেজ,অফিসে যেতে বহু মানুষেরই ট্রেনপথে যেতে হয় গন্তব্যে। একাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি হবে বলেই মনে করা হচ্ছে, কারণ কাজের সূত্রে দূরদূরান্ত থেকে বহুমানুষ কলকাতায় আসে ট্রেনে, আবার কলকাতা থেকে দূরে যেতেও ট্রেন কেই মাধ্যম হিসেবে বেছে নেয় বহুমানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026