বর্তমানে করোনা ভাইরাসের অতঙ্কে সারা বিশ্বের মানুষ। চীনের হুবেই প্রদেশের উহান শহরই মারণ ভাইরাসটির উৎসস্থল বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। অনুমান করা হচ্ছে, চীনের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকেই এই ভাইরাসের উৎপত্তি। এছাড়া গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে এখানেই। উহান শহরের জনসংখ্যা প্রায় ১ কোটি। কিন্তু বর্তমানে সেই ভাইরাসের দাপটে রাস্তাঘাট জনশূন্য। এই মারণ ভাইরাস চীন ছাড়াও আরও ২৫ টি দেশে ছড়িয়েছে বলে গবেষণায় জানা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর রিপোর্ট, বিশ্বের যে ২৫ টি দেশের এই মারণ ভাইরাসের খবর মিলেছে তার বেশির ভাগই এশিয়ার অন্তর্ভুক্ত। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, এখনো পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৭ জনের মৃত্যু হয়েছে।
৩০৬২ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে কয়েকদিনে। চীনের স্বাস্থ্য কমিশন সূত্রে আরও খবর, কেবল হুবেই প্রদেশেই এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭১ জন। এছাড়াও চিনের ৩১টি প্রাদেশিক অঞ্চলে থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস। শেষ পাওয়া খবরে,চীনে মৃতের সংখ্যা ৯০৮। আর সব মিলিয়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে গিয়েছে।
এমন মহামারীর অবস্থায়, চীনের প্রেসিডেন্ট শি চিনফিংকে করোনা ভাইরাস মোকাবিলার সাহায্যে জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালেন। এছাড়া সচেতনতা বাড়াতে করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য পুরষ্কার ঘোষণা করেছে চীন সরকার। এবার হাসপাতালে গিয়ে ভাইরাস আক্রান্ত রুগীর পরীক্ষা করালেই মিলবে ১০০০ ইউয়ান অর্থাৎ যা ভারতীয় টাকায় ১০,০০০ টাকার কিছু বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…