নিউজ

বয়স মাত্র ১২, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন এই মহিলা

বয়স মাত্র ১২, কিন্তু এর মধ্যেই তিনি জয় করে ফেলেছেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। মুম্বাইয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী কাম্য কার্তিকেয়ন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আন্দিজ পর্বতমালার মাউন্ট আকনগুয়া জয় করেছেন। রবিবার নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে একথা। কাম্যই সর্বকনিষ্ঠ যিনি এই পর্বতশৃঙ্গ জয় করলেন।

মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী কাম্য গত ১লা ফেব্রুয়ারি ৬,৯৬২ মিটার উঁচু এই পর্বতশৃঙ্গের শিখরে ওঠেন এবং সেখানে ভারতীয় পতাকা পুঁতে দেন। এর আগেও কাম্য ৬০০০ মিটারের বেশি শৃঙ্গে আরোহণ করেছেন। এর আগে তিনি প্রবল ঠান্ডার মধ্যে লাদাখের ৬,২৬০ মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট মেন্টক কাঙরি ২ পর্বত শৃঙ্গে আরোহণ করেছিলেন।

আইএএনএসের এক আধিকারিক বলছিলেন, ‘বছরের পর বছর ধরে শারীরিক, মানসিক প্রস্তুতি, দৃঢ় চরিত্রের সাথে অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিয়মিত অংশগ্রহণ কাম্যকে এই বিরল কীর্তি অর্জনে সাহায্য করেছে।’ তাঁর বাবা একজন ভারতীয় নৌবাহিনী কমান্ডার। প্রাথমিকভাবে কাম্য তিন বছর বয়সে লোনাভালায় (পুনে) প্রাথমিক যাত্রা শুরু করেছিলেন এবং নয় বছর বয়সে তিনি উত্তরাখণ্ডের রূপকুণ্ড (৫,০২০ মিটার) সহ বেশ কয়েকটি হিমালয়ের উচ্চতম শিখর ট্রেক সম্পন্ন করেছিলেন। ভবিষ্যতে নৌবাহিনী থেকে তাকে সবরকম সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026