নিউজ

রেলের বেসরকারিকরণ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত, ভারত জুড়ে ছুটবে একাধিক বেসরকারি সংস্থার ট্রেন

দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই রেলের বেসরকারিকরণের দিকে নজর দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার সেই প্রক্রিয়াকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। তেজস চালানোর মাধ্যমে বেসরকারি হাতে রেলের রাশ ছাড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এবার তা আরও জোরালো হলো। কেন্দ্রের সিদ্ধান্ত মতো আরও বেশ কিছু বেসরকারি ট্রেন ছুটবে দেশের বিভিন্ন প্রান্তে।

দেশের ১০০ টি রুটে এই ট্রেন ছুটবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পর্যটন কেন্দ্রগুলো এই প্রকল্পের মধ্যে রয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশি বিদেশি বহুজাতিক সংস্থা। অ্যালস্টোম ট্রান্সপোর্ট, বোমবার্ডিয়ার, হুন্ডাই রোটেম এবং টাটা রিয়েলিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, হিতাচি ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, এসেল গ্রুপ, আদানি পোর্ট অ্যান্ড সেজ ও IRCTC-র মতো দেশি বিদেশি বহুজাতিক সংস্থাগুলো ভারতে রেল চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ভারতের অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারমণ ২০২০-২১ সালের বাজেট ঘোষণায় জানিয়েছেন, এই পরিকল্পনা কার্যকর করতে পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। নতুন রেললাইন তৈরি, গেজ পরিবর্তন, ডবল লাইন, রোলিং স্টক, সিগন্যালিং ও টেলিকম ব্যবস্থার জন্য মোট প্রায় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026