অনেকদিন ধরেই শীত বিদায় নেবে ভাবলেও শীত আবার ফিরে আসছে। তবে অনুমান করা হচ্ছে বিদায় নেওয়ার আগে ছক্কা হাকিয়ে ইনিংস শেষ করতে চলেছে শীত। রবিবার আকাশ পরিষ্কারই ছিল, শুক্র ও শনিবারের কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ায় হালকা মেঘলা ছিল আকাশ, রবিবার তা একেবারে পরিষ্কাড় হয়ে উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা আরও বেড়ে যায় । তবে উত্তুরে হাওয়া থাকলেও সূর্যের প্রখর তাপে তা অতটা অনুমান করা যায়নি।
সোমবার তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে স্বাভাবিকের তুলনায়। স্বভাবতই এই সময় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকলেও সোমবার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। কয়েকদিন আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল শীত বিদায় বেলায় রাজ্যজুড়ে কাঁপুনি দিয়ে যাবে। তবে কলকাতার তুলনায় শীতের তীব্রতা আরও বেশি রাঢ়বঙ্গে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা১০ ডিগ্রির নীচে।
খড়্গপুরে সবচেয়ে কম ৯.৬ ডিগ্রি। পানাগড়ে ৯.৭ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি। আগামী কয়েক দিনে শীত আরও কমবে তবে সপ্তাহের শেষের দিক থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় যেখানে তাপমাত্রা ১২ ডিগ্রতেও যেতে পারে পশ্চিমাঞ্চলে সেখানে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতেও যেতে পারে। তবে শীত অবশেষে বিদায় যে নিচ্ছে তা বলা যেতেই পারে। এবছর শীত দেড়িতে আসলেও তার স্থায়িত্ব অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।আর ফেব্রুয়ারি মাসের সব শীতের রেকর্ড ভেঙ্গে দিয়েছে ২০২০ র ফেব্রুয়ারি। তবে আর খুব বেশি দিন না, শীঘ্রই বিদায় নিচ্ছে শীত, যাওয়ার আগে আরও একবার শীতের শেষবেলা উপভোগ করতে পারবে রাজ্যবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…