নিউজ

Car Accident: প্রবল বৃষ্টিতে ধসে গেল রাস্তা, উল্টে তলায় ঢুকে গেল গাড়ি

আবারো একটি গাড়ি উল্টো হয়ে রাস্তার মধ্যে ডুবে যাওয়ার ঘটনা ঘটলো ভারতে। এইবারের ঘটনাটি ঘটেছে দিল্লিতে যেখানে প্রবল বৃষ্টিতে একটি গাড়ি রাস্তার ভিতরে উল্টো হয়ে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার থেকেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে, যার জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে দিল্লি। তারই মধ্যে দ্বারকার কাছে রাস্তা ধসে গিয়ে মাটির মধ্যে উল্টো হয়ে ঢুকে গেল একটি গাড়ি। পরে সেই গাড়িটিকে ক্রেন দিয়ে তুলে বের করা হয়। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দ্বারকা সেক্টর ১৮ এর কাছে একটি জায়গায় মাঝ বরাবর রাস্তায় কিছু এলাকা ধসে যায়। এই ধসের সামনাসামনি থাকার কারণে ওই গাড়িটি একেবারে উল্টোভাবে সরাসরি গর্তের মধ্যে ঢুকে যায়। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল এবং সেই গাড়িটিকে ক্রেন দিয়ে তোলা হয়।

সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। দিল্লির বিভিন্ন জায়গা যেমন আইটিও, রিং রোড, রোহতক, পালাম, প্রগতি ময়দান, কিশান্গঞ্জ রেল আন্ডারপাস সহ রাজধানীর একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও কলোনি এবং বাজারসহ নিচু এলাকাগুলো জলের তলায় চলে গিয়েছে। দিল্লির নারেলা বাজারের যে ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাকে দেখা যাচ্ছে মানুষ কার্যত এই বৃষ্টিতে এক হাঁটু জল দিয়ে হেঁটে যাচ্ছেন।

দিল্লি সরকার এবং পূর্ত দফতরে তরফ থেকে এই জল নামানোর জন্য প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু জলের পরিমাণ এতটাই বেশি এবং যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে জল নামানো খুব একটা সহজ কাজ হবে না। অন্যদিকে আবার এই প্রবল জমা জলের কারণে বিভিন্ন জায়গায় প্রবল যানজট তৈরি হয়েছে। মথুরা রোড, রিং রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একেবারে ধীর গতিতে গাড়ি চলছে। যে রাস্তা পার করতে মাত্র ১০মিনিট সময় লাগে সেই রাস্তায় প্রায় দু’ঘণ্টা মত সময় লেগে যাচ্ছে। পাশাপাশি এই বৃষ্টির জেরে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লিতে। জানা যাচ্ছে, প্রহ্লাদপুর রেল আন্ডারপাসে জমা জলে ডুবে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই জমা জলের পাশে দাঁড়িয়ে নাকি সেই ছেলেটি সেলফি তুলছিল, সেই সময় হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে জমা জলের মধ্যে পড়ে যায় ছেলেটি। তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026