বিনোদন

Taimur Ali Khan: তৈমুরকে ‘বিক্রি’ করতে চেয়েছিলেন সইফ, প্রস্তাব শুনেই ক্ষেপে উঠেছিলেন করিনা

তৈমুর আলি খান সইফ আর বেবোর প্রথম ও বড় সন্তান। জন্মের পর থেকে এই ছেলে অন্য স্টারকিডদের থেকে বেশি চর্চায় থাকেন। জন্মের দিন থেকে এই ছেলে পেজ থ্রির পাতায় সর্বদা জায়গা করে নিয়েছে তৈমুর। তৈমুর আলি খান এখন বড় দাদা। ভাই আসাতেও এই বড় দাদা এখনো সকলের নয়নমনি। পতৌদি বাড়ির বড় ছেলে তৈমুর জন্মের প্রথম দিন থেকেই বলিউডের সমস্ত স্টারকিডদের থেকে স্পটলাইট কেড়ে নিয়েছিল৷ তৈমুরকে জনপ্রিয়তার নিরিখে অন্য কোনো স্টারকিড হারাতে পারেনি।

কিন্তু বেবো কোনোদিন চাননি, তাঁর বড় ছেলে তৈমুর আলোকবৃত্তের মধ্যে বড় হোক। তৈমুরের ঠাকুমা শর্মিলা ঠাকুর বৌমার মতো ইচ্ছে রেখেছিলেন। কিন্তু তৈমুরের বাবা সইফ একদিন তৈমুরকে বিক্রি করতে চেয়েছিলেন। সম্প্রতি বিখ্যাত আরজে সিদ্ধার্থ কান্নানকে দেওয়া একটি সাক্ষাৎকারে সইফ এই বিষ্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছেন, বহু সিনেমার প্রযোজকরা সইফকে প্রস্তাব দিয়েছিলেন, এমনকি তাঁর অভিনীত সিনেমার প্রচারে পুত্র তৈমুরের জনপ্রিয়তাকে ব্যবহার করতে। সইফকে এর জন্য প্রজোযকরা মোটা অঙ্কের অর্থ দিতেও রাজি ছিলেন।

এমনকি ‘বাজার’ সিনেমার প্রচারের সময় সইফের মাথার কাঁচা-পাকা চুলের মতো একটি উইগ সেই সম্প্য তৈমুরকেও পরাতে বলেছিলেন। এছাড়া ‘কালাকান্ডি’ সিনেমার জন্য সেই সময় সইফকে চুলে পনিটেল করতে হয়েছিল। তৈমুরকেও ওই ধরনের পনিটেল করিয়ে নানান ফটোশুট করার প্রস্তাব আসে। ‘হান্টার’ সিনেমায় যে জটা ব্যবহার করা হয়েছিল সেই একইরকম জটা তৈমুরকে পরানোর প্রস্তাব এসেছিল। সইফ এই ধরনের প্রস্তাবকে মজা হিসাবে দেখলেও করিনা তাঁর উপর প্রচন্ড রেগে যান।

তিনি সইফের উপর চেঁচিয়ে উঠে বলেছিলেন, বাবা হয়ে কি করে নিজের ছেলেকে বিক্রির কথা ভাবতে পারেন? কিন্তু সইফ বলেছিলেন, তাঁর কাছে এটা কোনো অপরাধ নয়। সবাই তৈমুরকে ভালোবাসে। সে ও একজন সেলিব্রেটি তাই তাকে সবাই দেখতে চায়। যদি কোনো নির্দিষ্ট প্ল‍্যাটফর্মের মাধ্যমে যদি তৈমুরকে দেখিয়ে টাকা উপার্জন করা যায় অথবা বাচ্চাদের জন্য নির্দিষ্ট বিজ্ঞাপনের মুখ করা যায়, তাতে তো কোনো অন্যায় নেই। সইফ আরো জানান তিনি এই টাকা তৈমুরের পড়াশোনার পিছনে খরচ করার কথা ভেবেছিলেন। মজা করে আবার এও বলেন এই টাকা দিয়ে একটু সুইজারল‍্যান্ড ঘোরাও যেত। কিন্তু করিনার জন্য তৈমুর কিছু করতে পারেনি। অবশ্য তাতে সইফের কোনো আক্ষেপ নেই। তিনিও এখন চায় তৈমুর আগে মানুষের মতো মানুষ হোক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026