নিউজ

Car new rules: গাড়ি বাইক চালান? তাহলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাজ্য সরকারের এই বড় বিজ্ঞপ্তি জেনে নিন

পরিবহন দপ্তরের তরফ থেকে জারি করা হলো একটি নতুন নিয়ম। এবার থেকে পরিবহন দপ্তরের তরফ থেকে জারি করা হবে স্মার্ট কার্ড। এই কার্ডে এম্বেড করা চিপের পরিবর্তে একটি কিউআর কোড থাকবে। এটি আপনি সহজেই নিজের সাথে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আগামী মে মাস থেকেই আবার প্লাস্টিক কার্ডের আকারে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে রাজ্য পরিবহন দপ্তর। করোনা পরিস্থিতির সময় থেকে শুধুমাত্র কাগজের লাইসেন্স প্রদান করা হচ্ছিল। এতদিন পিভিসি লাইসেন্স ইস্যু করা বন্ধ হয়েছিল। কিন্তু আবার ২০২৩ সালের মে মাস থেকে এটি শুরু করা হবে বলে জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।

পরিবহন দপ্তরের একজন আধিকারিক জানিয়েছেন, এক মাসের মধ্যেই এই স্মার্ট কার্ড ইস্যু করা হবে এবং এই কার্ডে এমবেডেড চিপের পরিবর্তে কিউআর কোড রাখা হবে। কাগজপত্রের আকারে নথি রাখা অত্যন্ত কঠিন হওয়ার কারণে, সম্প্রতি এই নতুন কার্ড ইস্যু করতে শুরু করেছে রাজ্য। এই নথি এখন আপনি ডিজি লকারে ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারেন। তবে অনেকেই এখনো কার্ড ব্যবহার করতে সচ্ছন্দ বোধ করেন। সেই কারণেই প্লাস্টিকের কার্ড ফের চালু করছে রাজ্য পরিবহন দপ্তর।

এই নথি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কেন্দ্রীয় ডাটাবেস সারথি এবং রেজিস্ট্রেশনের জন্য বাহন ডেটাবেসের সঙ্গে যুক্ত হবে। রাজ্য পরিবহন বিভাগের আলাদা পরিকল্পনাও রয়েছে। গাড়ির অবস্থান ট্র্যাকিং করার ডিভাইস বসানোর কাজ দ্রুত গতিতে শেষ করতে চাইছে রাজ্য। অন্যদিকে, যাত্রীবাহী এবং পণ্যবাহী উভয় ক্ষেত্রে সরকারি এবং বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে এই নতুন ট্র্যাকিংয়ের ডিভাইস বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের একজন আধিকারিক জানিয়েছেন, সারা রাজ্যে প্রায় ১২০০০ VLTD ইনস্টল করা হয়েছে এবং জুন থেকে প্রতিমাসে ১০ হাজার থেকে ১৫ হাজার গাড়িতে এই ডিভাইস ইনস্টল করার কাজ করা হবে বলে জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026