নিউজ

Kolkata weather and rain forecast: মনে হচ্ছে যেন ৫৩ ডিগ্রি সেলসিয়াস, আগামী সপ্তাহে কি বৃষ্টি হবে কলকাতায়?

শনিবার বিকেলে রোদের তেজ কিছুটা কমে গেলেও আকাশে দেখা যায় ধূসর মেঘ। তবে সেই মেঘে কোন গর্জন ছিল না। এই আবহে গরমে তপ্ত কলকাতাবাসিকে স্বস্তি দিয়ে নামেনি কোন বৃষ্টি। আজ সকাল থেকে আবারো চড়া রোদে পুড়ছে কলকাতা। রবিবার রবির তেজে দাবদাহ অব্যাহত রয়েছে কলকাতায়। তবে আজ তাপ প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে না কলকাতার কোথাও। যদিও তাতে খুব একটা বেশি স্বস্তি মিলবে না। কারণ গরম আজকে নাজেহাল করবে কলকাতাবাসিকে। এমনকি আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস ঢুকেছে পশ্চিমবঙ্গে এবং এই আবহে কলকাতার আবহাওয়া যেন একেবারে পশ্চিমের জেলাগুলির মত হয়ে গিয়েছে। গতকাল অবশ্য দেখা যায় অন্য ছবি। প্যাচপ্যাচে গরমে ঘাম হয়। আলিপুরের পারদ ৪০ ডিগ্রি না ছাড়ালেও গত সাত বছরে সবথেকে উষ্ণ বৈশাখ দেখছে কলকাতা। গতকাল শনিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ছিল তিন ডিগ্রী বেশি। যদিও গতকাল ফিল লাইক তাপমাত্রা ছিল ৫৩.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ।

আজ রবিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে এবং ২০ তারিখের পর বৃষ্টির একটা ক্ষীন সম্ভাবনা রয়েছে। যদিও এরই সঙ্গে আবহাওয়া দপ্তরের বক্তব্য এতটা আগেভাগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া যাবে না। আগামী চারদিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। এদিকে আগামীকাল ১৭ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯° থাকতে পারে। তবে বুধবার কলকাতার তাপমাত্রা ৪২° সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026