রাজ্য

স্বাস্থ্যসাথী কার্ড কাজে লাগিয়ে নার্সিংহোমে চলছে দেদার জালিয়াতি, পুলিশি তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে জালিয়াতি করার অভিযোগে অভিযুক্ত বাঁকুড়ার ২ বেসরকারি হাসপাতাল। এই জালিয়াতির ঘটনায় অভিযুক্ত গোয়ালতোড় থানার আওতাধীন মানিকদিপা এলাকার বাসিন্দা পিন্টু রুইদাস স্বাস্থ্য সাথী কার্ড এর সুস্থ উপভোক্তাদের টাকার প্রলোভন দেখিয়ে সোনামুখীর দুটি নার্সিংহোমে ভর্তি করাতেন। অন্যদিকে, ওই নার্সিংহোম তাদের দশ দিন রেখে বাড়ি ফিরিয়ে দিত। বিনিময় ওই উপভোক্তাদের ১০ হাজার করে টাকা দিত পিন্টু রুইদাস।

এছাড়াও এলাকার কিছু বয়স্ক মানুষ কে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বলে জানিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করানো হতো এবং কোনরকম চিকিৎসা ছাড়াই তাদের নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হতো। হঠাৎ করেই একদিন পিন্টুর এই কীর্তিকলাপের কথা সকলের কাছে ফাঁস হয়ে যায়, এবং এলাকার বাসিন্দারা তাকে চেপে ধরেন। জানা যায় ওই দুটি নার্সিংহোম পিন্টু কে কাজে লাগিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড ব্যবহার করে কারো কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা, কারো কাছ থেকে দেড় লাখ টাকা আবার কারো কাছ থেকে ৯০ হাজার টাকা তুলে নিয়েছে।

পুলিশ এই ঘটনা তদন্তে নেমেছে। ইতিমধ্যেই পিন্টুকে গ্রেফতার করা হয়েছে তবে পুলিশের ধারণা আরও বেশ কয়েকজন এই জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছেন। এলাকার বাসিন্দারা পিন্টুকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও ওই দুই নার্সিংহোমের বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ গেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং মনে করছে এর পিছনে একটা বড় জালিয়াতি চক্র কাজ করছে। পুলিশের ধারনা শুধু এই হাসপাতালে নয় আরো অন্য হাসপাতালেও এরকম জালিয়াতি চক্র চলছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026