রাজ্য

বিধিনিষেধ কাটিয়ে অবশেষে খুলল কালীঘাট মন্দির, কতক্ষণ খোলা থাকবে মায়ের মন্দির?

করোনা পরিস্থিতি যখন পশ্চিমবঙ্গে চরমপর্যায়ে ছিল সেই সময় মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কালীঘাট কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত লকডাউন ঘোষণা করার পরেই বন্ধ হয়ে যায় কালীঘাট। কিন্তু করোনা পরিস্থিতি আবার একটু খানি সামলে আসার পরেই আবারো খুলতে চলেছে কালীঘাট মন্দির। মঙ্গলবার থেকে সকাল ৬টায় খোলা হয়েছে কালীঘাট। আপাতত বেলা ১২টা পর্যন্ত খোলা থাকে চলেছে কালীঘাট মন্দির। তবে এখনই গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছেনা।

মে মাসে যখন মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসের কারণে কার্যত লকডাউন ডাকলেন তখন থেকেই সরকারি বিধি নিষেধ জারি করে মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কালীঘাট টেম্পেল কমিটি। তারপরে বীরভূমের তারাপীঠ এবং হুগলি তারকেশ্বর মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেখানকার মন্দির কর্তৃপক্ষ। এই দুটি মন্দির খুলে দেওয়ার পরেই আজকে কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নিল কালীঘাট মন্দির কমিটি। আপাতত দিনে ছ ঘন্টা করে মন্দির খোলা থাকছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সময় বাড়ানো হবে।

মন্দিরের কর্তৃপক্ষ জানিয়েছে, “মা কালী দর্শন এর অনুমতি চেয়ে আমাদের কাছে অনেক অনুরোধ এসেছে। কিন্তু এখনো করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি তাই আমরা দিনে ৬ ঘন্টা করে মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানিয়ে দিচ্ছি, করোনা বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে এবং দূর থেকে প্রতিমা দর্শন করে বেরিয়ে আসতে হবে।” এছাড়াও মন্দিরে থাকছে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026