সাক্ষাৎকার

গণতন্ত্রে গরীব মানুষকে বাঁচিয়ে রাখাই হচ্ছে সরকারের কর্তব্য : নির্মল ঘোষ

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে চিন্তার ভাঁজ আমজনতার কপালে। এমনিতে কোভিড ১৯ এর ফলে সাধারণ নিম্নবিত্ত – মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক ভিতে ফাটল সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণের। এর পাশাপাশি বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মতামত নেওয়ার জন্য ভারত বার্তা প্রতিনিধি প্রীতম দাস যোগাযোগ করেছিল মাননীয় তৃণমূল নেতা শ্রী নির্মল ঘোষের সঙ্গে। তিনি এই বিষয়ে তার মতামত আমাদের ভারত বার্তা প্রতিনিধিকে জানান।

1) পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে আমজনতার যে হাঁসফাঁস তা নিয়ে কি প্রতিক্রিয়া দিতে চাইবেন ?

নির্মল ঘোষ : কেন্দ্রীয় সরকার প্রথমে বলল যে কোভিড মহামারীর জন্য সকলকে বিনা পয়সায় ভ্যাকসিন দেয়া হবে। আজ দিতে পারছে না , ব্যর্থ ! সুপ্রিম কোর্ট বলেছে তাও delay করছে। দ্বিতীয়ত , ভারতবর্ষের অর্থনীতিকে একটা এমন জায়গায় নিয়ে গেছে যার ফলে মূল যে কাঠামো সেটি দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়াতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটি সবসময় প্লাস হয় সেটি এই প্রথমবার মাইনাস হয়েছে। এর ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে সংকট সৃষ্টি হয়েছে। এই সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে পেট্রোল- ডিজেল , ক্রুড অয়েল এই সমস্ত জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়াতে। এটা সর্বকালীন রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ প্রভাব পড়েছে।কারণ , আজকের দিনেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে চাষের কাজে ডিজেলের সাহায্যে পাম্পসেট ব্যবহার করে। ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের হৃদযন্ত্র হচ্ছে ডিজেল ও পেট্রল। সবদিক থেকেই গরীব মানুষ , সাধারণ মানুষ , খেটে খাওয়া মানুষ , শ্রমজীবী মানুষ তাদের ওপর অর্থনীতিতে বিরাট ধাক্কা এসেছে। এটা ওপর থেকে দেখে মনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভেতর থেকে ভারতবর্ষের দরিদ্র মানুষকে আরো দরিদ্র করে দিচ্ছে। বেকার মানুষকে , কর্মজীবী মানুষকে আরো সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। এই সংকট জাতির সংকট ও যদি ভারত সরকার এই সংকট থেকে ভারতবাসীকে মুক্ত না করে তাহলে এক কঠিন সমস্যায় ভারতবর্ষ পড়বে।


২) কেন্দ্রীয় সরকারের বিশেষ কোনো ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা উচিত জনগণের স্বার্থে ?

নির্মল ঘোষ : এরা বাস্তবক্ষেত্রে ভারতবর্ষের যে তিনটি পয়েন্ট আমি বললাম তার একটা ক্ষেত্রেও বাস্তব চিন্তাভাবনার দিকে যাচ্ছে না। তার জন্যে পেট্রোল ডিজেলের যে বৃদ্ধি যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম নিম্নমুখী বা কম। সেখানে ভারতে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্রে গরীব মানুষকে বাঁচিয়ে রাখাই হচ্ছে সরকারের কর্তব্য। সরকার এই কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।


৩) ভারতবর্ষে এক সময় রেগুলেট ব্যবস্থা চালু ছিল কিন্তু ২০১০ সালে মনমোহন সিংয়ের সরকার ডিরেগুলেট ব্যবস্থা নিয়ে আসে। এরপর ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এসে পুনরায় রেগুলেট ব্যবস্থা ফিরিয়ে আনলেও ২০১৭ সালে ডিরেগুলেট ব্যবস্থা চালু করে। এই ডিরেগুলেট ব্যবস্থাকে সমর্থন করেন ?

নির্মল ঘোষ : পৃথিবীতে যারা যারা ওপেক কান্ট্রিস বা যারা তেল উৎপাদন করে সবজায়গায় তেলের দাম নিম্নগতি। এই নিম্নগতি হওয়াতেও তাহলে ভারতবর্ষে তেলের দাম উচ্চগতি কেন হচ্ছে ? অসম্ভব বৃদ্ধি কেন হচ্ছে ? এটি ভারত সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই না।
[সাক্ষাৎকার গ্রহণ : প্রীতম দাস]

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026