করোনাভাইরাস যেতে না যেতেই ভারতে হাজির আরো এক মারণ ভাইরাস। আর উৎস সেই বাদুড়। বিশ্বের সব থেকে মারাত্মক মহামারী তৈরি করা ভাইরাসগুলির তালিকা প্রথম দশে আছে নিপা ভাইরাস। বাদুরের দেহ থেকে পাওয়া এই ভাইরাস ভয়ঙ্কর মহামারী তৈরি করতে পারে সারা বিশ্বে। সম্প্রতি আইসিএমআর এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি একটি গবেষণা চালিয়ে দেখেছে মহারাষ্ট্রের মহাবালেশ্বরে একটি গুহায় নিপা ভাইরাস এর সন্ধান মিলেছে। আজ পর্যন্ত মোট চারবার নিপার সংক্রমণ দেখেছে ভারত। তবে মহারাষ্ট্রে এই প্রথম নিপা ভাইরাস এর সন্ধান মিলল।
মহাবালেশ্বর সাতারায় ওই দুই বাদুড়ের সন্ধান মিলেছে। সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে জার্নাল অফ ইনফেকশন এন্ড পাবলিক হেলথে যেখানে এই নতুন ভাইরাসের ব্যাপারে জানানো হয়েছে। মুখ্য গবেষক ডাক্তার প্রজ্ঞা যাদব জানিয়েছেন এর আগে মহারাষ্ট্রে কখনো নিপা ভাইরাস সংক্রামিত বাদুড় দেখা যায়নি। ২০২০ সালে মহারাষ্ট্রের মহাবালেশ্বর একটি গুহা থেকে দুই ধরনের প্রজাতির দুটি বাদুড় ধরা হয়েছিল। তাদের লালা রস সংগ্রহ করে তারপর বাদুড়দুটিকে অজ্ঞান করে তাদের দেহ থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করা হয়।
সেই গবেষণায় জানা যায় ওই দুই প্রজাতির বাদুড়ের শরীরে নিপা ভাইরাস উপস্থিতি রয়েছে। তারপর ওই এলাকায় ওই প্রজাতির বহু বাদুড়ের শরীরে নমুনা সংগ্রহ করা হয় কিন্তু তাদের দেহে এখনো পর্যন্ত নিপা ভাইরাসের কোনো উপস্থিতি দেখা যায়নি। কিন্তু তাতে এখনই একেবারে নিশ্চিত হতে পারছেন না, কারণ হতেই পারে অন্য কোন জায়গায় অন্য কোন বাদুড়ের দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…