নিউজ

দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা যাবে অনুব্রতকে, ইডির আর্জিতে সবুজ সংকেত আদালতের

গরু পাচার মামলা প্রসঙ্গ নিয়ে আজকাল সর্বক্ষণ খবরের শিরোনামে থাকেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গুরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করার অনুমতি পেল। এই বিষয়ে গত শনিবার শুনানি হয়েছে দিল্লি রাউস এভিনিউ আদালতে। ইডির প্রোডাকশন ওয়ারেন্ট অনুযায়ী গত সোমবার হাইকোর্ট রায় ঘোষণা করে জানিয়েছে যে প্রয়োজনে অনুব্রত মণ্ডলকে রাজধানীতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা যাবে।

বর্তমানে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অভিযুক্ত হয়ে আসানসোলের সংশোধনাগারে বন্দি। তাঁকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি এই প্রসঙ্গে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাঁদের কাছে এই অর্ডারের কোনো কপি এসে পৌঁছায়নি। তবে ইডি সূত্রে খবর আজকের মধ্যেই অর্ডারের নথি এসে পৌঁছে যাবে। তারপরই অনুব্রতকে দিল্লির আদালতে তোলার ব্যবস্থা করা হবে।

আপনাদের জানিয়ে রাখি, এই মামলার প্রথম থেকেই ইডি চাইছিল যে বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা যায়। ইতিমধ্যেই এই মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেগল হোসেন, মূল অভিযুক্ত এনামুল হক এবং বিএসএফ কমান্ডার সতীশ কুমার দিল্লির তিহার জেলে রয়েছেন। এবার কি অনুব্রতর ঠিকানাও হবে তিহার জেল? তবে অনুব্রতকে যাতে কোনভাবেই না দিল্লিতে নিয়ে যাওয়া হয়, তার জন্য ব্যাপক চেষ্টা করছেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026