পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব আনতে চলেছে হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ইভি ব্র্যান্ড গ্র্যাভটন মোটরস। এই কোম্পানি এমন একটি ইলেকট্রিক বাইক আনতে চলেছে যা টক্কর দিতে পারবে যেকোনো পেট্রোলের বাইককেও। আপনি শুনলে অবাক হবেন, মাত্র ৮০ টাকায় এই ইলেকট্রিক বাইকটি ৮০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। যারা দামি পেট্রোলের যুগে নিজেদের জন্য ইলেকট্রিক টু-হুইলার খুঁজছেন, তাঁদের জন্য আজকের এই প্রতিবেদন।
হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ইভি ব্র্যান্ড গ্র্যাভটন মোটরস যে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে তাতে রয়েছে অদলবদলযোগ্য ব্যাটারি, যা ৩২০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এতে একটি ৩KW BLDC মোটর রয়েছে। মোটরটি ১৭০ Nm টর্ক জেনারেট করে। বাইকটির সর্বোচ্চ গতি ৭০ kmph। এই বাইকে এর সাথে একটি ব্যাটারি লাগানো যাবে যার ক্ষমতা ৩ Kwh। এটি একক চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ দেয়৷ এটিতে একসাথে দুটি ব্যাটারি রাখা যেতে পারে, যার মাধ্যমে রেঞ্জ ৩২০ কিমি পর্যন্ত বৃদ্ধি পায়। মানে প্রথম ব্যাটারি ফুরিয়ে গেলে এটি অদলবদল করা যাবে।
দ্রুত চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারি ৯০ মিনিটের মধ্যে চার্জ করা যেতে পারে। তবে স্বাভাবিক মোডে চার্জ করলে চার্জ হতে সময় লাগবে তিন ঘন্টা। এই বাইকে থাকবে একাধিক ফিচার যেমন রোড সাইড এসিস্ট্যান্ট, ম্যাপিং সার্ভিস স্টেশন, রিমোট লক/আনলক এবং লাইট চালু/বন্ধ করার মতো সুবিধাগুলি স্মার্ট অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, এটি ভারতের প্রথম ইলেকট্রিক টু-হুইলার যা কন্যাকুমারী থেকে খারদুং লা পর্যন্ত ভ্রমণ করেছে। এই ইলেকট্রিক বাইকের দাম ওয়েবসাইটে রয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…