নিউজ

ফের এই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, গ্রেফতার করল সিবিআই

রাজ্য রাজনীতি বর্তমানে উত্তাল হয়ে রয়েছে তৃণমূল নেতাদের সম্পত্তির হিসাব দেখে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে ধনসম্পত্তি উদ্ধার হয়। সেই জেরে এখনো জেল খাটতে হচ্ছে জনপ্রিয় নেতাকে। রাজ্যের এই হেভিওয়েট নেতার গ্রেপ্তারির রেশ কাটতে না কাটতেই ফের আরেক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। গতকাল হালিশহর পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা রাজু সাহানির রিসোর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা নগদ এবং কোটি কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধার করেছে সিবিআই। এছাড়াও তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

সিবিআই সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতা রাজু সাহানি দীর্ঘদিন ধরেই ছিল ওয়াচ লিস্টে। চিট ফান্ডের সাথে বারংবার নাম জড়িয়েছেন এই নেতা। এমনকি এনার তাইল্যাণ্ডের ব্যাঙ্ক একাউন্টের হদিসও পাওয়া গেছে। সেই ব্যাংক একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকা। সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিট ফান্ড থেকে প্রচুর টাকা প্রটেকশন মানি হিসাবে নিয়েছেন রাজু সাহানি। মাঝে মাঝেই তার কাছে পৌঁছে যেত মোটা টাকার বান্ডিল।

ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তৃণমূল নেতা রাজু সাহানিকে চিটফান্ড মামলায় গ্রেপ্তার করেছে। এখন সিবিআই এর কাছে অনেক প্রশ্ন। কোথা থেকে এলো এত টাকা? কেনই বা বাড়িতে এত টাকা বাড়িতে রেখেছিলেন তিনি? জিজ্ঞাসাবাদ চলছে দিনরাত। তবে এখনো কোনো সদুত্তর দেননি তৃণমূল নেতা। জানা গিয়েছে আজ তাঁকে আদালতে তোলা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026