নিউজ

Train Cancelled: ১১ দিন ধরে প্রায় বন্ধ থাকবে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা, চলবে মাত্র কয়েকটি লোকাল ট্রেন

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে আজ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যত বন্ধ থাকবে হাওড়া বর্ধমান শাখা। এই ১১ দিনে হাওড়া বর্ধমানের মেন এবং কর্ড লাইনের হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন চলবে। বাতিল করা হয়েছে প্রচুর লোকাল ট্রেন। আবার কিছু কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে হাওড়া ডিভিশনের রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজ চলবে। প্রি নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইন, মেন লাইন এবং রিভার্স লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ১ ঘন্টা থেকে ১৫ ঘন্টা পর্যন্ত হতে পারে সেই ট্রাফিক ও পাওয়ারের ব্লক। এর জেরে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রীতিমতো স্তব্ধ হয়ে যাচ্ছে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা। কোন লোকাল ট্রেন কবে বাতিল জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আজ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (৫ সেপ্টেম্বর ব্যতিরেকে) হাতেগোনা কয়েকটি হাওড়া বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন এবং হাওড়া বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন ট্রেন চলবে। এছাড়া অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর মধ্যেও যে ট্রেনগুলি পুরো চলবে তাদের তালিকা হল নিম্নলিখিত:

বর্ধমান-হাওড়া লোকাল ভায়া মেন লাইন: ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২৬, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৫০, ৩৭৮৫২ এবং ৩৭৮৫৪।

বর্ধমান-হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন: ৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩২, ৩৬৮৫০, ৩৬৮৫৪ এবং ৩৬৮৬০।

হাওড়া-বর্ধমান লোকাল ভায়া মেন লাইন: ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২১, ৩৭৮৩৯, ৩৭৮৪১, ৩৭৮৪৭ এবং ৩৭৮৫১।

হাওড়া-বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন: ৩৬৮১৫, ৩৬৮১৯, ৩৬৮২১, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬৮৪৯ এবং ৩৬৮৫১।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া লোকাল ট্রেনের তালিকা:

আপ ৩৭৮১৯ (মেমারিতে সকাল ৮ টা ৪১ মিনিট), ৩৭৮২৫ (মেমারিতে সকাল ১১ টা ৫২ মিনিট), ৩৭৮৩১ (মেমারিতে বিকেল ৪ টে ৪ মিনিট), ৩৭৮৩৫ (মেমারিতে বিকেল ৪ টে ৩৮ মিনিট), ৩৭৮৪৫ (মেমারিতে সন্ধ্যা ৭ টে ৪৫ মিনিট) এবং ৩৭৮৫৩ (মেমারিতে রাত ১০ টা ১৬ মিনিট) লোকাল মেমারি পর্যন্ত যাবে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

ডাউন ৩৭৮৩০, ৩৭৮৩৬ এবং ৩৭৮৪২ লোকাল ট্রেন মেমারি থেকে ছাড়বে। সকাল ৯ টা ১২ মিনিটে ছাড়বে ডাউন ৩৭৮৩০ লোকাল। ডাউন ৩৭৮৩৬ লোকাল বেলা ১২ টা ৫১ মিনিটে মেমারি থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৫৬ মিনিটে ছাড়বে ডাউন ৩৭৮৪২ লোকাল। এছাড়াও তিনটি হাওড়াগামী তিনটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে – বিকেল ৪ টে ৩০ মিনিট, রাত ৮ টা ৫ মিনিট এবং রাত ১০ টা ৪০ মিনিটে মেমারি থেকে ছাড়বে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

আপ ৩৬৮১৭ (মসাগ্রামে সকাল ৮ টা ৩৭ মিনিট), ৩৬৮২৩ (মসাগ্রামে সকাল ১১ টা ৪৫ মিনিট), ৩৬৮২৫ (মসাগ্রামে দুপুর ১ টা ৯ মিনিট), ৩৬৮২৭ (মসাগ্রামে দুপুর ১ টা ৩৫ মিনিট), ৩৬৮২৯ (মসাগ্রামে দুপুর ৩ টে ১২ মিনিট), ৩৬৮৩৯ (মসাগ্রামে সন্ধ্যা ৭ টা ৪১ মিনিট) এবং ৩৬৮৪৩ (মসাগ্রামে রাত ৮ টা ৩২ মিনিট) লোকাল মসাগ্রাম পর্যন্ত যাবে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

ডাউন ৩৬৮৩৮ (মসাগ্রাম থেকে বেলা ১২ টা ১৪ মিনিট), ৩৬৮৪০ (মসাগ্রাম থেকে দুপুর ১ টা ২৮ মিনিট), ৩৬৮৪২ (মসাগ্রাম থেকে দুপুর ২ টো ৪২ মিনিট), ৩৬৮৪৪ (মসাগ্রাম থেকে দুপুর ৩ টে ৪৯ মিনিট), ৩৬৮৫৬ (মসাগ্রাম থেকে রাত ৮ টা ৪৩ মিনিট) এবং ৩৬৮৫৮ (মসাগ্রাম থেকে রাত ৯ টা ৬ মিনিট) ট্রেন মসাগ্রাম থেকে ছাড়বে। সেইসঙ্গে সকাল ৯ টা ১০ মিনিটে হাওড়ার উদ্দেশে একটি স্পেশাল ট্রেন রওনা দেবে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

Nirajana Nag

Recent Posts

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026

Indian Railways: ফের ট্রেন দুর্ঘটনা! ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…

May 19, 2026

DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…

May 19, 2026

পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, ৩ দিনের মধ্যে খালি করতে হবে এলাকা

কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…

May 19, 2026

Vivekananda Scholarship 2025: কত টাকা মিলবে, কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…

May 19, 2026

পশ্চিমবঙ্গে মহিলাদের ফ্রি বাস যাত্রা, ১ জুন নিয়ে বড় আপডেট দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

May 19, 2026