খোঁজ নেই, এডিজি সিআইডি রাজীব কুমারের। তবে আড়াল থেকেই গত শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের নথি পাঠিয়েছিলেন। রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি। দেশের আইনের অমর্যাদা করেছেন তিনি।
এই কারনে আলিপুর জেলা আদালত রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করল। এবার সিবিআইয়ের সামনে রাজিবকে গ্রেফতারের রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে। সিবিআইয়ের আইনজীবী রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারের আবেদন করেছিলেন, বিচারক তা মঞ্জুর করেছেন। কিন্তু দুসপ্তাহ হতে চলল, কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের হদিশ পায়নি সিবিআই।
আশ্চর্যের বিষয়, আগাম জামিনের জন্য ও কালতনামায় নিয়মিত সই করছেন তিনি। তার এই সই নিয়েই শুরু হয়েছে জল্পনা। সিবিআই এর এক কর্তা বলেন, ‘রাজীব কুমার এই শহরেই কোথাও লুকিয়ে আছে। যেখানে গিয়ে তার আইনজীবীরা নথিতে সই করিয়ে আনছেন।’
সিবিআই রাজীব কুমারের খোঁজে চারদিক চষে ফেললেও তার খোঁজ পায়নি এখনও। তবে আশা করা যাচ্ছে রাজীব কুমার শহর বা শহরতলির কোথাও আত্মগোপন করে রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…