নিউজ

ব্যাঙ্কে আর হবে না কাজ! জেনে নিন কি কারন!

ব্যাঙ্কের কাজ বাকি থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন নইলে পড়তে পারেন গভীর চিন্তায়। কারণ আগামী সপ্তাহে  চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই মঙ্গলবারের ও বুধবারের মধ্যেই ব্যাঙ্কের সমস্ত কাজ সেরে ফেলুন। চারটি ব্যাঙ্কের ইউনিয়নের তরফ থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাকা হয়েছে।

ব্যাঙ্কের ধর্মঘট শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে। ২৬ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর, এই দু’দিন ধর্মঘটের দরুন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারপরের দু‘দিন অর্থাৎ ২৮ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে শনি ও রবিবার হাওয়ার ফলে ছুটি থাকবে ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর, সোমবার ষাণ্মাষিক ক্লোজিংয়ের দিন। ফলে সেইদিন ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকদের জন্য খোলা থাকবে না।

চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সবথেকে বেশি অসুবিধায় পড়তে হবে গ্রাহকদের। কারণ ২৫ তারিখ কোন চেক পেশ করা হলে সেটি ক্লিয়ারেন্স হতে সময় লাগবে সাতদিন। তবে স্বস্তির খবর এই যে ধর্মঘটের সময় ইন্টারনেট ব্যাঙ্কিং, অনলাইন RTGS, NEFT, IMPS ও UPI এর মতো পরিষেবা মিলবে বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশের দশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিলিয়ে ৪টি ব্যাঙ্কে পরিণত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর ব্যাঙ্ক ইউনিয়ন কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026