পূজোর আগে আবারও সুখবর সরকারি কর্মচারীদের জন্য। নির্দিষ্ট সময়ের ৫ দিন আগেই মিলছে বেতন। কেন্দ্র সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রক। কেন্দ্র সরকারের কর্মীদের বেতন মাসের শেষ দিন অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ চলতি অর্থবর্ষের ষান্মাষিক হিসেব নিকেশের শেষ দিন হওয়ায় সেদিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
এই অবস্থায় খুব চিন্তায় ছিলেন সরকারি কর্মচারীরা। ঠিক কবে মিলতে পারে বেতন, এই নিয়ে গুঞ্জন বাড়তে থাকে দপ্তরগুলোতে। কারন, ৩০ তারিখ বেতন নাহলে তার আগের দু’দিন অর্থাৎ ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। আবার ২৬ ও ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘট থাকায় ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
এমতাবস্থায় পুজোর আগে বেতন নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, এই আশঙ্কা বাসা বাঁধতে শুরু করে চাকুরীজীবি মহলে। তবে সমস্ত আশঙ্কার অবসান ঘটে কেন্দ্র সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায়। কেন্দ্র সরকারের এই নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের ৫ দিন আগেই বেতন মিলবে কেন্দ্র সরকারি কর্মচারীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…